আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

মতলবের বড় হলদিয়ায় ২০ ( বিশ ) তম আজিমুশ্‌শান মাহফিল অনুষ্ঠিত । bdnewstv24.com

জানুয়ারি ৮, ২০২৬,২:২৪ পূর্বাহ্ণ

 
Spread the love

চাঁদপুরের মতলব উত্তরে ফরাজীকান্দি ইউনিয়নে বড় হলদিয়া বোরহানুল উলুম হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গণে আশেকে রাসূল, মাসুকে এলাহী, পীরে কামেল আল্লামা শাহ্ সূফী হযরত মুহাম্মদ ফরীদুদ্দীন আত্তার (রহ.) কেবলার স্মরণে ২ ( দুই ) দিনব্যাপী ২০তম আজিমুশ্‌শান ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ৪ ই জানুয়ারি মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়ে ৫ই জানুয়ারি পর্যন্ত এই ধর্মীয় আয়োজন চলে।
মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রাজ্ঞ আলেমে দ্বীন, পীর-মাশায়েখ এবং বুজুর্গ ব্যক্তিবর্গ উপস্থিত থেকে কোরআন-হাদিসের আলোকে সাধারণ মুসলমানদের জন্য দিকনির্দেশনামূলক এবং হৃদয়স্পর্শী বয়ান প্রদান করেন। তাঁদের আলোচনায় দ্বীনি জীবনব্যবস্থা, আত্মশুদ্ধি, নৈতিকতা এবং আল্লাহর নৈকট্য লাভের গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়।
মাহফিলকে কেন্দ্র করে পুরো এলাকায় সৃষ্টি হয় এক ধর্মীয়  ঈমানি আবহ। দূর-দূরান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা পায়ে হেঁটে, সাইকেল ও বিভিন্ন যানবাহনে করে মাহফিলে অংশগ্রহণ করেন। অনেকেই সারারাত জেগে গভীর আগ্রহের সঙ্গে ওয়াজ এবং কোরআন-হাদিসের আলোচনা শোনেন। পর্দার আড়ালে থাকা মা-বোনেরাও নিজ নিজ বাসা কিংবা আত্মীয়স্বজনের বাড়িতে থেকে মাহফিলের বয়ান শ্রবণ করেন।
মাহফিলে মুসল্লিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ ও ধর্মীয় আয়োজনের প্রতি গভীরভাবে অনুরাগী।
মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন মো. ফখরুল ইসলাম সরকারসহ আয়োজক কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে জামাল সিকদার, কামাল সিকদার, সফিক মেম্বার, শরিফ প্রধান, শাহিন, রোবেল, বাবর, রনি সিকদার সহ সদস্যরা। শেষ দিনে বিশেষ দোয়া এবং মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়, সেখানে মরহুমের রুহের মাগফিরাত ও দেশ-জাতির শান্তি এবং কল্যাণ কামনা করা হয়।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain