আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

গজারিয়ায় যাত্রীবাহী ট্রলারে দুর্ধর্ষ ডাকাতি । bdnewstv24.com

জানুয়ারি ৭, ২০২৬,১:৪২ পূর্বাহ্ণ

 
Spread the love

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে দুটি ট্রলারে সঙ্ঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় ডাকাতদল নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ প্রায় ৫(পাঁচ ) লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে ভুক্তভোগীরা জানিয়েছে।
সোমবার (৫ ই জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মেঘনা নদীর চরকিশোরগঞ্জ-গজারিয়া নৌরুটের মধ্যবর্তী জায়গায় এই ঘটনা ঘটে বলে জানা যায়।
স্পিডবোটে থাকা ঘটনার প্রত্যক্ষদর্শী মো. খলিল মিয়া বলেন, আমার বাসা মুন্সীগঞ্জ সদরের মুক্তারপুর এলাকায়। ট্রলারে করে মুন্সীগঞ্জ যাবার পথে স্পিডবোটে করে সঙ্ঘবদ্ধ নৌ ডাকাত দল ট্রলারের গতিরোধ করে যাত্রীদের সবকিছু দিয়ে দিতে বলে। তাদের হাতে পিস্তল এবং বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ছিল। তারা আমার কাছ থেকে নগদ ৬৫ হাজার টাকা এবং আমার মোবাইল ফোন নিয়ে যায়। প্রথমে আমি তাদের এই গুলো দিতে অস্বীকৃতি জানালে তারা আমাকে মারধর করে। বাধ্য হয়ে তাদের কথা মতো আমি সবকিছু দিয়ে দেই।
আরেক ভুক্তভোগী আকবর আলী বলেন, হঠাৎ করে একটি সাদা স্পিডবোটে করে ১৪/১৫জন লোক নদীর মাঝখানে আমাদের ট্রলারে উঠে আমাদের মারধর করতে শুরু করে।

তারা আমাদের মারধর করে সবকিছু নিয়ে চাঁদপুরের দিকে চলে গেছে।

নদীর চর কিশোরগঞ্জ প্রান্তে অপেক্ষমান যাত্রী আলমগীর হোসেন সামী বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমি মুন্সীগঞ্জ সদর থেকে গজারিয়া যাওয়ার উদ্দেশে চর কিশোরগঞ্জ ফেরিঘাট এলাকায় আসি। এখানে এসে দেখতে পাই দুটি ট্রলারে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। অসংখ্য মানুষ ডাকাতির শিকার হয়েছে। অস্ত্রের মুখে ট্রলারে যাত্রীদের জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকারসহ কয়েক লক্ষ টাকার মালামাল লুট করে নেওয়া হয়েছে। আমি প্রশাসনের কাছে আবেদন করি আপনারা নৌ ডাকাত দলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করুন,
বিষয়টি সম্পর্কে গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ বলেন, এই রকম কোন খবর আমার জানা নেই, আপনাদের কাছ থেকে প্রথম শুনলাম। আমি খোঁজখবর নিয়ে দেখছি।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain