আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

মতলব উত্তরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া এবং মিলাদ। bdnewstv24.com

জানুয়ারি ৪, ২০২৬,২:৩২ পূর্বাহ্ণ

 
Spread the love

মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দী ইউনিয়ন বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে (২জানুয়ারি) শুক্রবার বিকেলে নতুন বাজারে রুহের মাগফেরাত কামনায় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নির্দেশে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিএনপি এবং অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ, আলেম-ওলামা, মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহ সর্বস্তরের মুসল্লিরা অংশগ্রহণ করেন।

ফরাজীকান্দী ইউনিয়ন বিএনপি সভাপতি ইয়াছিন মোল্লার সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ফরাজীকান্দী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি তারেক সরকার, জেলা যুবদলের সাবেক সদস্য দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপি নেতা আব্দুল লতিফ প্রধান, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন রনি, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, ফরাজীকান্দী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আহম্মেদ হোসেন মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান লালু, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি আবুল বাশার ছগির, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির।

আলোচনা পর্বে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকা এবং দেশের জন্য তাঁর অবদান স্মরণ করেন। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া এবং দেশের রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী নেত্রী ছিলেন। গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করে গেছেন।
আলোচনা শেষে বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে তাঁর জীবনের সব গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। এই ছাড়া দেশ  জাতির শান্তি, সমৃদ্ধি, রাজনৈতিক স্থিতিশীলতা ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আব্দুল খালেক মিনু, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ বিল্লাল প্রধান, বিএনপি নেতা সোহরাব প্রধান, ফরাজীকান্দী ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাহ্ ইমরান, যুবদল নেতা রাসেল মল্লিক, খোরশেদ আলম জিন্টু, ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম রনি, শ্রমিকদল নেতা কাউসার, শরীফ, খোকন মিয়া সহ আরো অনেকে।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain