আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

জামায়াতের নেতৃত্বে ১০(দশ) দলীয় জোটে যোগ দিল এনসিপি, রাতেই ঘোষণা । bdnewstv24.com

ডিসেম্বর ২৯, ২০২৫,১১:৫৩ পূর্বাহ্ণ

 
Spread the love

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত ১০ দলীয় নির্বাচনি জোটে যোগ দিয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)। বিষয়টি নিশ্চিত করে জামায়াত আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, এনসিপির সঙ্গে ইতোমধ্যে সমঝোতা সম্পন্ন হয়েছে ও তারা আজ রাতের মধ্যেই সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

রোববার (২৮ শে ডিসেম্বর) বিকেল ৫টায় জাতীয় প্রেস ক্লাবের তৃতীয়তলার আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন জামায়াত আমির। তিনি জানান, কিছুক্ষণ আগেই এনসিপির সঙ্গে বৈঠক হয়েছে ও সেখানে তারা জামায়াতের নেতৃত্বাধীন জোটে যুক্ত হওয়ার বিষয়ে চূড়ান্ত সম্মতি দিয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, এনসিপি এবং এলডিপিকে নিয়ে জামায়াতের নেতৃত্বে ১০ দলীয় নির্বাচনি সমঝোতার জোটের আত্মপ্রকাশ হয়েছে। আরও অনেক দল আগ্রহ প্রকাশ করলেও সব পক্ষের সঙ্গে সমঝোতা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, জোটের আসন সমঝোতা প্রায় শেষ পর্যায়ে রয়েছে। মনোনয়নপত্র দাখিলের পর আসন বণ্টন চূড়ান্ত করা হবে ও ন্যায্যতার ভিত্তিতেই প্রার্থীদের আসন ছেড়ে দেওয়া হবে।

সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। এতে উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অবসরপ্রাপ্ত) অলি আহমেদ বীর বিক্রম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, খেলাফত মজলিসের আহমদ আব্দুল বাছেত, জাগপা’র সহ-সভাপতি রাশেদ প্রধানসহ জোটভুক্ত আট দলের শীর্ষ নেতারা।

জামায়াত আমির জানান, আগে থেকেই জোটে থাকা আটটি দল হলো— বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। নতুন করে যুক্ত হওয়া দুটি দল হলো এলডিপি এবং এনসিপি।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয় ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain