আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

শহীদ হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান । bdnewstv24.com

ডিসেম্বর ২৮, ২০২৫,৯:৩৮ পূর্বাহ্ণ

 
Spread the love

দেশে ফেরার পর এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭শে ডিসেম্বর) সকালে তিনি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে শায়িত ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই বিপ্লবের শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন। একই সঙ্গে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজারও জিয়ারত করেন।

দলীয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা পৌনে ১১টার দিকে গুলশানের বাসভবন থেকে বের হন তারেক রহমান। বেলা ১১টা ১৫ মিনিটে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছান। সেখানে তিনি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম শহীদ শরিফ ওসমান হাদির কবরের পাশে দাঁড়িয়ে ফাতেহা পাঠ এবং মোনাজাত করেন। এরপর তিনি পাশেই শায়িত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজারে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া করেন।

এই সময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলের শীর্ষস্থানীয় নেতারা।

কবর জিয়ারত শেষে তারেক রহমান জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে আগারগাঁওস্থ নির্বাচন কমিশন অফিসের উদ্দেশে রওনা হন।

এদিকে, তার কর্মসূচীতে রাজধানীর শ্যামলীতে অবস্থিত পঙ্গু হাসপাতালে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে যাওয়ার কথা ছিল। তবে খোঁজ নিয়ে জানা যায়, পঙ্গু হাসপাতালে বর্তমানে জুলাই অভ্যুত্থানে আহত কোনো রোগী চিকিৎসাধীন নেই। এই কারণে শেষ মুহূর্তে ওই কর্মসূচিটি বাতিল করা হয়েছে।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয় ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain