আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ৮ ব্যাংক হিসাব জব্দ । bdnewstv24.com

ডিসেম্বর ২৪, ২০২৫,৮:০০ অপরাহ্ণ

 
Spread the love

ইনকিলাব মঞ্চের মুখপাত্র  জুলাই বিপ্লবের সম্মুখযোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার স্বার্থসংশ্লিষ্টদের ৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার নির্দেশ দিয়েছে আদালত। সিআইডির অনুসন্ধানে ফয়সালের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য মেলার পরপরই এই কঠোর পদক্ষেপ নেওয়া হলো।

মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই আদেশ দেন। মঙ্গলবার (২৩ শে ডিসেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা এবং ডিবির পরিদর্শক ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১২ই ডিসেম্বর দুপুরে রাজধানীর পল্টন থানার বক্স কালভার্ট রোডে শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়। এই ঘটনায় ১৪ ই ডিসেম্বর পল্টন থানায় হত্যাচেষ্টা মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। ১৮ই ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যু হলে ২০শে ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত দণ্ডবিধির ৩০২ ধারা (হত্যা) সংযোজনের আদেশ দেন। গত শুক্রবার হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হয়।

সিআইডি গত রোববার জানিয়েছিল, প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগীদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এই বিপুল পরিমাণ অর্থের উৎস এবং গন্তব্য খুঁজতে ফয়সালের বিরুদ্ধে অর্থ পাচার সংক্রান্ত পৃথক অনুসন্ধান শুরু করেছে সিআইডি। একই দিনে আদালত ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞাও জারি করেন।

আদালতের এই আদেশের ফলে ফয়সাল বা তার স্বার্থসংশ্লিষ্ট কেউ আর ওই ৮টি ব্যাংক হিসাব থেকে কোনো টাকা উত্তোলন বা স্থানান্তর করতে পারবেন না।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয় ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain