আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

মতলব উত্তরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ১০ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় । bdnewstv24.com

ডিসেম্বর ৯, ২০২৫,১০:৪১ পূর্বাহ্ণ

 
Spread the love

বিএনপির চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং সুস্থতা কামনায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শীতার্ত মানুষের মাঝে ১০ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (৬ ই ডিসেম্বর) সকালে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ছোট হলদিয়া গ্রামে চাঁদপুর জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ বশির আহমেদ সরকারের উদ্যোগে তার নিজ বাড়িতে এই কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
ফরাজীকান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা সভাপতিত্বে ইউনিয়ন যুবদল নেতা আবুল কালাম খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, ফরাজীকান্দী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি তারেক সরকার।
এই সময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক সদস্য দেলোয়ার হোসেন, ফরাজীকান্দী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আহম্মেদ হোসেন মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লালু, সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন রনি, বিএনপি নেতা মনির হোসেন সরকার, মোহাম্মদ আলী মাস্টার, তৈয়বুর রহমান পনির, রুহুল আমিন সরকার, ওয়াদুদ সরকার, সিদ্দিকুর রহমান বকাউল, ফরাজীকান্দী ইউনিয়ন ছাত্রদের সাবেক আহ্বায়ক শাহ্ ইমরান, সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ্ আলী প্রমুখ। অনুষ্ঠানে মিলাদ এবং দোয়া পরিচালনা করেন ছোট হলদিয়া আল-মদিনা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শেখ ওয়াসিম আহমেদ।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া সবসময় জনগণের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর সুস্থতা কামনা করে দেশের মানুষ দোয়া করছে। জনগণের প্রতি ভালোবাসার প্রকাশ হিসেবে শীতের কষ্ট লাঘবে এই কম্বল বিতরণ করা হয়েছে। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দেশের শান্তি এবং জাতির কল্যাণ কামনা করা হয়।
কম্বল বিতরণ কার্যক্রমে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মী সহ অনেকে উপস্থিত ছিলেন।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয় ।

 

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain