নভেম্বর ২৯, ২০২৫,১২:৩০ পূর্বাহ্ণ
চাঁদপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেছেন, এবারের নির্বাচনে মানুষ একবার নিজের ভোট দেওয়ার জন্য ১৭ বছর অপেক্ষায় আছে। সেই কাঙ্ক্ষিত ভোটের অধিকার তারা বহু বছর প্রয়োগ করতে পারেনি। ফ্যাসিবাদের সময় আপনারা দেখেছেন কিভাবে ভোট চুরি হয়েছে, ভোট ডাকাতি হয়েছে। নিজেদের ভোট নিজেরা দিতে পারেনি। এবার জনগণের হাতে সুযোগ এসেছে, আর সেই ভোটকে সামনে রেখে নানা মহল নতুন ষড়যন্ত্রে লিপ্ত।
বৃহস্পতিবার (২৭ শে নভেম্বর) বিকেলে চাঁদপুর-২ নির্বাচনী এলাকার মতলব দক্ষিণে পথসভায় এবং গণ সংযোগে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো তিনি বলেন। তানভীর হুদা দুপুর ২টা ৩০ মিনিটে মতলব টোল প্লাজায় গণসংযোগ শুরু করে, এরপর উপাদী দক্ষিণ ইউনিয়নের শান্তির বাজার, উপাদী উত্তর ইউনিয়নের বহরি নেছার আড়ং নওগাঁ বাজার ও সন্ধ্যায় নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের নায়েরগাঁও এলাকায় গণসংযোগ এবং নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এই সময় নেতৃবৃন্দ পাঁচ শতাধিক মোটরসাইক নিয়ে শোভাযাত্রা করেন।
তিনি বলেন, বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাইকে সতর্ক থাকতে হবে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরে আসবে। তাহলেই তারেক রহমানের নেতৃত্বে পথহারা বাংলাদেশ পথ ফিরে পাবে।
মনোনয়ন প্রসঙ্গে তানভীর হুদা বলেন, দল যে সিদ্ধান্ত নিয়েছে তা আমরা সাধুবাদ জানাই। তবে এটাও পরিষ্কার করেছে এটি প্রাথমিক মনোনয়ন, চূড়ান্ত নয়। এখনো সুযোগ রয়েছে। আরও তদন্ত, যাচাই-বাছাই চলছে। জনগণ যে প্রার্থীকে পছন্দ করবে, তার হাতেই ধানের শীষ তুলে দেওয়া হবে।
তিনি আরও বলেন চাঁদপুর-২ আসনের জনপ্রিয় নেতা আব্দুস শুক্কুর পাটোয়ারী ও অধ্যাপক ডা. মাহবুব আহমেদ শামীম মনোনয়ন রিভিউয়ের দাবি জানিয়েছে। নেতাকর্মীরাও জনগণকে সঙ্গে নিয়ে রিভিউ দাবি করেছে। আমাদের নেতা তারেক রহমান ভালো জানেন কার হাতে ধানের শীষ দিলে সহজে বিজয় নিশ্চিত হবে।
নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তানভীর হুদা বলেন, সম্ভাব্য মনোনয়ন ও চূড়ান্ত মনোনয়ন এই দু’টি ভিন্ন বিষয়। তাই এই ইস্যুতে কেউ যেন বিভ্রান্ত না হন। জনগণের পাশে থেকে শান্তিপূর্ণভাবে দলের শক্তি আরও সুসংগঠিত করুন। চাঁদপুর-২ আসন মনোনয়ন পূর্ণ বিবেচনায় রয়েছে। আশাকরি দল আমাকে মূল্যায়ন করবে।
এই সময় উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন মৃর্ধা, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন হিরো, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি গোলাম সারোয়ার মজুমদার, মতলব বিএনপির সাবেক সহসভাপতি কবির হোসেন খান, মতলব পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ্ গিয়াস, জেলা বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন খান, মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম মিয়াজী, ফরাজীকান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদার, ছেংগারচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ফরাজী, মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, জহিরাবাদ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোবারক হোসেন, ছেংগারচর পৌর বিএনপি নেতা হান্নান লস্কর, মতলব পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাইদুর রহমান শিপলু, সাবেক যুগ্ম আহ্বায়ক শরীফ ফরাজী, সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার ফরাজী, গজরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বাবু, ছাত্রদল নেতা নাদিম ভূইয়া, তানজিল প্রধান, সোহেল রানা মুন্না সহ আরো অনেকে।
সঠিক সংবাদ সংগ্রহ করা হয় ।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain