আজ বুধবার,৬ই অক্টোবর, ২০২৬ ইং, ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে রবিউস-সানি, ১৪৪৮ হিজরী
>>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.  >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com  >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com     

মতলব উত্তরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল । bdnewstv24.com

নভেম্বর ২৬, ২০২৫,২:০২ পূর্বাহ্ণ

 
Spread the love

বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় মতলব উত্তরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ শে নভেম্বর) বিকেলে বাগানবাড়ি ইউনিয়নের খন্দকার কান্দি মাদ্রাসা মাঠে এই মাহফিলের আয়োজন করা হয়।

চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক মন্ত্রী পুত্র তানভীর হুদার নির্দেশে অনুষ্ঠিত
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল মৃধা, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার, জেলা বিএনপি সাবেক সদস্য আলাউদ্দিন খান, ফরাজিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক তাইজুল ইসলাম মিয়াজি ও উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদার। সভার সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক হালিম সরকার রিংকু।
এই সময় বক্তারা বলেন, দেশের প্রিয় নেত্রী, বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আমরা একত্রিত হয়েছি। তার দ্রুত সুস্থতা আমাদের সকলের জন্য প্রার্থনা। বেগম খালেদা জিয়া শুধু বিএনপিরই নয়, দেশের গুরুত্বপূর্ণ নেত্রী। আমরা তার স্বাস্থ্যের জন্য মহান আল্লাহর কাছে দোয়া চাই।
সমস্ত দেশবাসী এবং দলের নেতাকর্মীরা একজোট হয়ে তার সুস্থতার জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। আমরা তার দীর্ঘায়ু কামনা করি। খালেদা জিয়ার সুস্থতা আমাদের সকলের দায়িত্ব। আমরা তার দীর্ঘায়ু ও সুস্থতার জন্য অখণ্ড প্রার্থনা করব।
প্রার্থনা ও মিলাদ মাহফিলের মাধ্যমে আমরা সবাই তার সুস্থতা এবং দীর্ঘায়ুর জন্য একত্রিত হয়েছি। তার সুস্থতা দেশের জন্য আশীর্বাদ।
দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন খন্দকার কান্দি মাদ্রাসার মুহতামিম মাওলানা ফয়েজ উল্লা। এতে স্থানীয় বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে, গত রোববার (২৩ শে ননভেম্বর) রাতে বেগম খালেদা জিয়া বুকে সংক্রমণসহ হার্ট ও ফুসফুসের সমস্যার কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী জানিয়েছেন, তার চেস্টে সংক্রমণ রয়েছে এবং হার্ট ও ফুসফুসও আক্রান্ত হয়েছে। কতদিন হাসপাতালে থাকতে হবে তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয় ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain