আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

শিশুদের সৃজনশীলতা নষ্ট করে টিভি

ডিসেম্বর ১৪, ২০১৬,১০:৪৯ অপরাহ্ণ

 
Spread the love
তথ্য প্রযুক্তি ডেস্ক : দিনে ১৫ মিনিটের বেশি টিভি দেখলে সৃজনশীলতা কমে যায় শিশুদের। বিশেষ করে, যে সব শিশু বই পড়ে বা কোনও সমস্যার সমাধান করে তাদের থেকে পিছিয়ে পড়ে অনেকটাই। তবে তার থেকে কম সময় টিভি দেখলে প্রভাব পড়ে না অতটা। ব্রিটেনের স্ট্যাফোর্ডশায়ার ইউনিভার্সিটির এক গবেষণায় উঠে এসেছে কথাগুলো।
৩ বছর বয়সী ৬০টি শিশুর ওপর গবেষণা চালিয়ে গবেষকরা নিশ্চিত হয়েছেন যে, দিনে ১৫ মিনিটের বেশি টিভি দেখলে শিশুদের মধ্যে স্বকীয় সৃজনশীলতা কমে যায়।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়টির মনোবিজ্ঞানের অধ্যাপক সারা রোজ বলেন, ‘শিশুদের সৃজনশীলতায় টেলিভিশনের প্রত্যক্ষ প্রভাব নিয়ে আমরা গবেষণা করছিলাম। শিশুদের একটি দলকে ‘পোস্টম্যান প্যাট’ নামে একটি ধারাবাহিকের আধ ঘণ্টার এক একটি পর্ব দেখানো হয়েছিল। অন্যদিকে, আরেক দলকে বই পড়া বা পাজেল সমাধান করতে দেওয়া হয়। এর পর তাদের সৃজনশীলতা পরীক্ষা করি আমরা।’
তাতে দেখা যায়, টিভি দেখার ফলে স্বকীয় ভাবনায় প্রভাব পড়েছে শিশুদের। যদিও সেই প্রভাব সময়ের সঙ্গে বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু ক্রমাগত এই ঘটনা ঘটতে থাকলে শিশুরা খেলাধুলা বা অন্য কাজে কম সক্রিয় ও সৃজনশীল হয়ে ওঠে, যা তাদের বৃদ্ধিতে ঋণাত্মক প্রভাব ফেলে।
অনেকে বলেন, ধীরগতিতে কাহিনী এগোয় এমন টেলিভিশন শো-য়ে শিশুদের মধ্যে প্রভাব পড়ে না। কিন্তু আমরা গবেষণায় তেমন কিছু পাইনি, জানিয়েছেন গবেষকরা।
 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain