আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

বাসাবাড়িতে গ্যাস সংকট, রায়েরবাগ তিতাস অফিস ঘেরাও । bdnewstv24.com

অক্টোবর ১৩, ২০২৫,৫:২৭ পূর্বাহ্ণ

 
Spread the love

রাজধানীর কদমতলী শ্যামপুর এবং যাত্রাবাড়ি থানা এলাকায় বাসাবাড়িতে গ্যাস না পেয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্টি্রবিউশন কোম্পানি লিমিটেডের রায়েরবাগ জোনাল অফিস (মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ—১ এবং Ī রাজস্ব বিভাগ ১) ঘেরাও করেছেন আবাসিক গ্রাহক বাসিন্দারা।রোববার (১২ অক্টোবর) সকাল ১১টার দিকে শ্যামপর, জুরাইন, রসুলপুর, রসুলবাগ, স্মৃতিধারা, পলাশপুর, জনতাবাগ, রায়েরবাগ, মোহাম্মদবাগ, কদমতলী, মেরাজনগর, দনিয়াসহ অন্ততঃ ৫০টি এলাকার বাসিন্দারা রায়েরবাগ তিতাসের কার্যালয় ঘেরাও করেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন এর নেতৃত্বে গ্যাস অফিস ঘেরাও করেন। পরে তিতাসের ডিজিএম প্রকৌশলী নজরুল ইসলাম উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে গ্যাস সংকটের বিষয়টি জানিয়ে দ্রুত সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেয়া হলে গ্রাহকরা এলাকায় ফিরে যান।দনিয়া এলাকার বাসিন্দা সাবেক কাউন্সিলর জুম্মন মিয়া বলেন, দনিয়া, নুরপুরসহ ঢাকা দক্ষিণ সিটির ৬১ নম্বর ওয়ার্ড এলাকায় আজ ১৫/১৬দিন ধরে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। যারফলে মানুষের বিশেষ করে বয়স্ক, শিক্ষার্থী ও শিশুদের চরম কষ্ট হচ্ছে।

কদমতলী এলাকার বাসিন্দা ৫৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ খোরশেদ আলম খোকন বলেন, আমাদের ৫৯ নম্বর ওয়ার্ড এলাকায় প্রায় ১০/১২ বছর গ্যাসের সংকট চলছে। বহবার গ্যাস অফিসে আবেদন করেছি কোন সুরাহা হয়নি।  ২০দিন যাবৎ মোটেই চুলায় গ্যাস নেই।

সাবেক কাউন্সিলর ও ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সহ—সভাপতি খালেদা আলম বলেন, গ্যাস না থাকার কারণে বাসাবাড়িতে রান্না করতে পারছিনা। গ্রাম হলে লাকড়ি দিয়ে চুলায় রান্না করা যেত। শহরেতো বাসায় লাকড়ি দিয়ে রান্না করা সম্ভবনা।
দনিয়া ইউপির সাবেক মেম্বার ৬০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ইউসুফ আলী ভুইয়া বলেন, গ্যাস কর্তৃপক্ষ বিল নিচ্ছে অথচ গ্যাস দিচ্ছেনা। আগামী ৩দিনে মধ্যে গ্যাস সরবরাহ না করা হলে ভুক্তভোগী বাসিন্দাদের নিয়ে ঢাকা—চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করা হবে। জনতাবাগ এলকার বাসিন্দা নুরুল ইসলাম নুরু বলেন, গ্যাস সংকটের কারণে বাসিন্দাদের চরম দুর্ভোগ হচ্ছে। বিষয়টি কতৃর্পক্ষ নজর দেয়া প্রয়োজন।

তানভীর আহমেদ বলেন,’গত প্রায় ৭—৮ বছর ধরে আমাদের এলাকায় চরম গ্যাস সংকট চলছে। রাতে কিছুটা গ্যাস পেলেও, দিনে পাওয়া যায়না। এর আগেও তিতাস অফিসে আমরা একাধিকবার সমস্যার বিষয়টি জানিয়ে লিখিত অভিযোগ করেছি, অফিসে গিয়েছিলাম। কর্মকর্তারা সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু সমাধান হয়নি। আজ ১৫দিন ধরে এলাকায় গ্যাস সরবরাহ একেবারেই নেই। এলাকায় রান্না করতে না পেরে হোটেল রেস্তরা থেকে খাবার কিনে খেতে হচ্ছে। সর্বোপরি এলাকায় বাসাবাড়িতে হঠাৎ গ্যাস না থাকায় হাহাকার চলছে। বাসার ভাড়াটিয়ারা বাড়ি ছেড়ে অন্যত্রে চলে যাচ্ছে। তাই বাধ্য হয়ে আজ আমরা তিতাস অফিস ঘেরাও করেছি।’
জানতে চাইলে তিতাস গ্যাসের রায়েরবাগ জোনাল অফিসের ডিজিএম (মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ—১ ও রাজস্ব বিভাগ ১) মোঃ নজরুল ইসলাম বলেন,’ক্ষুদ্ধ গ্রাহকরা এসেছিলেন। আমরা তাদের সঙ্গে কথা বলেছি। আশ্বস্ত করেছি গ্রাহকদের এলাকা সার্ভে করে তাদের সমস্যা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত সময়ের মধ্যে সমাধানের চেষ্টা করব। তিনি আরও বলেন, গ্যাস সংকটের বিষয়টি দেখেন ঢাকা মেট্রো দক্ষিণ সিস্টেম অপারেশন বিভাগের ডিজিএম। আর মুল কথা হলো গ্যাসের সমস্যাটা বর্তমানে জাতীয় সমস্যা। চাহিদার তুলনায় সরবরাহ কম  ।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়  ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain