আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

হবিগঞ্জে অতিরিক্ত মূল্যে সার বিক্রি হিমশিমে আমন চাষিরা । bdnewstv24.com

অক্টোবর ১১, ২০২৫,৬:১৪ পূর্বাহ্ণ

 
Spread the love

হবিগঞ্জ জেলা জুড়ে পুরোদমে চলছে আমন ধান চাষাবাদ ফলন ভাল হওয়ার আশায় নিয়মিত সার প্রয়োগ এবং ধান ক্ষেতের পরিচর্চা করছেন কৃষকরা। তবে কৃষকদের অভিযোগ, চাহিদা অনুযায়ী সার মিলছে না। সারের সংকট দেখিয়ে অতিরিক্ত দাম হাতিয়ে নিচ্ছেন ডিলারা। পাশাপাশি দাম বেড়েছে কীটনাশকেরও। অতিরিক্ত দামে সার এবং কীটনাশক ক্রয় করতে গিয়ে হিমশিমে কৃষকরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি মৌসুমে জেলায় ৯০ হাজার ৩শ ৬৫ হেক্টর জমিতে আমন ধান চাষাবাদ হয়েছে। এই সব জমিতে কাঙ্কিত ফলন ঘরে তুলতে ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি সারের ব্যবহার জরুরি। ন্যায্যমূল্যে সার বিক্রিতে ডিলারদের দাম নির্দিষ্ট করে দেয়া হয়েছে। সরকার ইউরিয়া সারের ৫০ কেজির বস্তা ১ হাজার ৩৫০, এমওপি ১ হাজার, টিএসপি-১ হাজার ৩৫০, পটাশিয়াম ১ হাজার ও ডিএপি ১ হাজার ৫০ টাকা নির্ধারণ করেছে। তবে কৃষকদের অভিযোগ, খুচরা বাজারে অতিরিক্ত দামে বিক্রি করছেন ডিলাররা।

সারের সংকট দেখিয়ে প্রতি বস্তা ইউরিয়া ১৬শ, টিএসপি ১৮শ টাকা ও পটাশিয়াম ১৩শ টাকা পর্যন্ত বিক্রি করেন ব্যবসায়ীরা। বিক্রির মেমো দিতে অনীহা ডিলারদের। অতিরিক্ত দামে সার ক্রয় করতে হচ্ছে। সময় মত ধানে সার প্রয়োগ না করলে ফলন খারাপ হবে এমন শঙ্কায় অতিরিক্ত দাম দিয়ে সার ক্রয় করতে বাধ্য হচ্ছে অনেকেই। অন্যদিকে, বাড়তি দামের কারনে অনেক কৃষকরা চাহিদার চেয়ে ক্ষেতে সার কম প্রয়োগ করছেন। এই

নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক কৃষক। হবিগঞ্জ সদর উপজেলার কৃষক শফিক মিয়া বলেন, ‘গত বছরের তুলনায় সারের দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে। খুচরা বাজার থেকে ১৬শ টাকা করে ২ বস্তা ইউরিয়া সার নিয়েছি। কৃষক বাচ্চু মিয়া বলেন, টিএসসি সারের সরকারী মূল্য ১ হাজার ৩৫০ টাকা হলেও খুচরা বাজার থেকে ১ হাজার ৮শ টাকা দিয়ে ক্রয় করতে হয়েছে। ডিলারে সার না থাকায় আমাদের অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে। আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশার কৃষক রমিজ মিয়া বলেন, ‘ডিলাররা অনেক সময় সার থাকলেও বিক্রি করে না। ফলে খুচরা বাজার থেকে ক্রয় করতে হয়।

অনেক ডিলারের কাছ থেকে বেশি দামে সার নিলেও তারা মেমো দিতে রাজি না। ভাল ফলনের আশায় অতিরিক্ত দাম দিয়েই আমাদের সার ক্রয় করতে হচ্ছে’। জেলা কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আক্তারুজ্জামান বলেন, ‘আমন ধানের চাষাবাদ এ বছর লক্ষ্যমাত্র ছাড়িয়েছে। চলতি মৌসুমে জেলায় ৯০ হাজার ২শ হেক্টর জমিতে আমন ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে ৯০ হাজার ৩৬৫ হেক্টর জমিতে। ন্যায্যমূল্যে সার বিক্রিতে ডিলারদের দাম নির্দিষ্ট করে দেয়া হয়েছে পাশাপাশি অতিরিক্ত মূল্যে সার বিক্রি রোধে বাজারে কাজ করছে মনিটরিং টিম।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়  ।

 

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain