আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

অন্তর্বর্তী সরকারের নীতি হচ্ছে, কোনো মিডিয়া বন্ধ হবে না: তথ্য উপদেষ্টা । bdnewstv24.com

অক্টোবর ৯, ২০২৫,৫:৫৫ পূর্বাহ্ণ

 
Spread the love
facebook sharing button
twitter sharing button
copy sharing button
whatsapp sharing button
print sharing button
messenger sharing button
অন্তর্বর্তী সরকারের নীতি হচ্ছে, কোনো মিডিয়া বন্ধ হবে না: তথ্য উপদেষ্টা

গত ১৫ বছরে টেলিভিশন চ্যানেল রাজনৈতিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে বলে মন্তব্য করে তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, অন্তর্বর্তী সরকারের নীতি হচ্ছে, কোনো মিডিয়া বন্ধ হবে না।

বুধবার (৮ ই অক্টোবর) সচিবালয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)-এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই সব কথা বলেন।

মাহফুজ আলম বলেন, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করা সরকারের প্রথম অগ্রাধিকার, যা নির্বাচনের আগেই সম্পন্ন করতে চান তারা। তিনি বলেন, ‘সবার মতামতের ভিত্তিতে গণমাধ্যম কমিশন এবং সাংবাদিক সুরক্ষা আইন করতে চাই। নির্বাচন সামনে রেখে সাংবাদিকদের সুরক্ষা জরুরি।’

মিডিয়া মালিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মিডিয়া মালিকরা কর রেয়াতসহ যেসব সুবিধা সরকার থেকে পাবেন, সেভাবে যেন কর্মীদেরও সুবিধা দেন।’

চ্যানেল অনুমোদনের বিষয়ে মাহফুজ আলম বলেন, গত ১৫ বছরে টেলিভিশন চ্যানেল রাজনৈতিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে, সেখানে পক্ষপাত ছিল। তিনি জোর দিয়ে বলেন, এই সরকারের নীতি হচ্ছে, কোনো মিডিয়া বন্ধ হবে না। সে কারণে নতুন মিডিয়া দেওয়া।

‘আমরা চাই, বহু স্বর আসুক। যেহেতু কোনো মিডিয়া বন্ধ করব না, সেহেতু ফ্যাসিবাদবিরোধী যারা আছে তাদের মিডিয়ায় অন্তর্ভুক্ত করতে হবে,’ যোগ করেন তথ্য উপদেষ্টা।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়  ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain