আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

পানছড়ির গহীন জঙ্গলে সেনা অভিযানে ইউপিডিএফের গোপন আস্তানা থেকে , অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার bdnewstv24.com

অক্টোবর ৭, ২০২৫,৫:১৪ পূর্বাহ্ণ

 
Spread the love

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার যুবনেশ্বর পাড়া এলাকার গভীর জঙ্গলে অভিযান চালিয়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) একটি গোপন আস্তানার সন্ধান পেয়েছে সেনাবাহিনী। অভিযানে ব্যবহৃত অস্ত্র এবং গোলাবারুদসহ বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
সোমবার (৬ ই অক্টোবর) ভোর আনুমানিক ৫টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি অভিযানিক দল এই তল্লাশি পরিচালনা করে। অভিযান চলাকালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে ইউপিডিএফের শীর্ষ স্থানীয় গ্রুপ কমান্ডার সুমেন চাকমা দ্রুত পালিয়ে যায়।

তল্লাশির পর গোপন আস্তানাটি থেকে ইউপিডিএফ সশস্ত্র সদস্যদের ব্যবহৃত ০১টি পিস্তল, ০১টি ম্যাগাজিন, ০২ রাউন্ড অ্যামোনিশন, ১৫টি ব্যানার, ০২টি ওয়াকিটকি চার্জার, ০২টি মোবাইল ফোন, ধারালো অস্ত্র ও অন্যান্য বেশ কিছু সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযান চলাকালে ইউপিডিএফ স্থানীয় নারী-পুরুষ, ছাত্র এবং ছাত্রীদের সেনা বিরোধী স্লোগান দিতে বাধ্য করে সেনাবাহিনীর কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা করে। আজকের ঘটনা সহ বিগত কয়েকদিনের ঘটনাপ্রবাহ পর্যবেক্ষণ করে এটি স্পষ্ট যে, ইউপিডিএফ ও তার অঙ্গসংগঠনগুলো পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার লক্ষ্যে সুপরিকল্পিতভাবে এলাকার নারী ও স্কুলগামী কোমলমতি শিশুদের নাশকতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণে বাধ্য করছে।
সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পালিয়ে যাওয়া ইউপিডিএফের সশস্ত্র সদস্যদের সন্ধানে সেনা অভিযান অব্যাহত রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা ও এই অঞ্চলের সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়  ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain