আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

গজারিয়ায় আওয়ামীলীগ ও বিএনপির সংঘর্ষ বাড়িঘর ভাঙচুর, আহত ১৫ । bdnewstv24.com

সেপ্টেম্বর ২৮, ২০২৫,১:৫৮ পূর্বাহ্ণ

 
Spread the love

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের টান বলাকি চর আবারও উত্তপ্ত, আওয়ামী লীগ এবং বিএনপি সমর্থিত নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫জন আহত এবং একাধিক বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বুধবার (২৪ শে সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার হোসেন্দী ইউনিয়নের চর বলাকী গ্রামে এই ঘটনাটি ঘটে।
আহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে যাদের নাম জানা গেছে তারা হলেন শুক্কুর আলী, আসিফ, নুর ইসলাম, জান্নাত, শাহাদাত, পাভেল।
প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন কারণে হোসেন্দী ইউনিয়নের চর বলাকী গ্রামের বিএনপি নেতা মাহফুজ, আনোয়ারসহ কয়েকজনের সাথে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন মন্টু, যুবলীগ নেতা নাজমুল ইসলামসহ কয়েকজনের বিরোধ ছিল। ইতোপূর্বে একাধিকবার এই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসী জানান, মাগরিবের আযানের সময় আওয়ামী লীগ সমর্থিত গ্রুপটি স্থানীয় বিএনপি নেতা মাহফুজ, আনোয়ারদের বাড়িতে হামলা চালিয়ে ওয়ার্ড বিএনপির কার্যলয় এবং একাধিক বাড়িঘরে ভাঙচুর চালায়, এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ সময় দুই গ্রপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়াইটপাটকেল নিক্ষেপ এব মারামারির ঘটনা ঘটে। এতে ভাঙচুরের পাশাপাশি উভয় পক্ষের  ১৫ জন আহত হন। গুরুতর আহত চারজনকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে স্থানীয়রা বলছেন, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি এবং গ্রামজুড়ে এখনো আতঙ্ক বিরাজ করছে।
এই বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করি। এই মুহূর্তে আমরা ঘটনাস্থলেই রয়েছি। দুই পক্ষের কতজন আহত হয়েছেন,তা নিশ্চিত হওয়া যায়নি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
উল্লেখ্য চলতি বছরের ৫ ই এপ্রিল চর বলাকী গ্রামে আধিপত্য বিস্তারের জের ধরে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় অন্তত ৯ জন আহত হয়। এই সময় ৮টি বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়  ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain