আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

প্রকাশ্যে খুনের ঘটনায় যুবদলের পিন্টু এবং লাকি আজীবনের জন্য বহিষ্কার । bdnewstv24.com

জুলাই ১২, ২০২৫,১:৫৮ পূর্বাহ্ণ

 
Spread the love

প্রকাশ্যে খুনের ঘটনায় যুবদলের পিন্টু ও লাকি আজীবনের জন্য বহিষ্কার
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে প্রকাশ্যে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে জাতীয়তাবাদী যুবদলের দুই কেন্দ্রীয় নেতা রজ্জব আলী পিন্টু এবং সাবাহ করিম লাকিকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

গত ৯ ই জুলাই (বুধবার) বিকেল ৬টার দিকে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ৩ নম্বর গেট সংলগ্ন রাস্তায় একদল সন্ত্রাসী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করে। এই ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় যুবদলের দুই নেতার নাম এজাহারভুক্ত আসামি হিসেবে উঠে আসে।

ঘটনার প্রেক্ষিতে (শুক্রবার, ১১ ই জুলাই) রাতে যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকিকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিষ্কৃতদের কোনো অপকর্মের দায় দল নেবে না। সব স্তরের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেয়া হয়েছে।

একইসঙ্গে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথ আইনি ব্যবস্থা নিতে আহ্বান জানানো হয়।

এর আগে, হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার অভিযান চালিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে বলে জানায় ডিএমপির মিডিয়া এবং জনসংযোগ বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

গ্রেপ্তাররা হলেন মাহমুদুল হাসান মহিন (৪১), তারেক রহমান রবিন (২২) ও আরও দুই সহযোগী। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, সোহাগকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, যার পেছনে ব্যবসায়িক দ্বন্দ্ব এবং পূর্ব শত্রুতা ছিল।

ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত এবং গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ ।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয় ।
 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain