আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

সরকারি অফিসে দুর্নীতি চলবে না: দুদক’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান

ডিসেম্বর ১০, ২০১৬,১০:২৮ অপরাহ্ণ

 
Spread the love

কামরুজ্জামান : দেশের কোনো সরকারি অফিসে দুর্নীতি চলবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. নাসির উদ্দিন আহমেদ। গতকাল শনিবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদ চত্বরে ‘দুর্নীতি প্রতিরোধ’ বিষয়ক গণশুনানির উদ্বোধনকালে এ কথা বলেন তিনি। নাসির উদ্দিন বলেন, গণশুনানি একটি সামাজিক দায়বদ্ধতা। আর এ গণশুনানির মূল উদ্দেশ্য, সমাজে দুর্নীতির মাত্রা কমিয়ে আনা। দুর্নীতি প্রতিরোধের পাশাপাশি দুর্নীতি দমনেও কাজ করে চলেছে দুদক। তিনি বলেন, সংবিধানের ৭/১ অনুচ্ছেদে বলা আছে, প্রজাতন্ত্রের সব ক্ষমতার অধিকারী জনগণ। কিন্তু সেই জনগণ যদি নাগরিক সুযোগ-সুবিধা না পায়, তাহলে দেশের উন্নয়ন হবে কিভাবে? এছাড়া বাংলাদেশে কোনো দুর্নীতির স্থান হবে না। এজন্য আমাদেরকে প্রতিটি সরকারি অফিস দুর্নীতিমুক্ত করতে হবে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পাঁচটি সরকারি অফিস নিয়ে এবারের গণশুনানি অনুষ্ঠিত হচ্ছে। সেগুলো হচ্ছে- সোনারগাঁও উপজেলা ভূমি অফিস, সাব-রেজিস্ট্রি অফিস, উপজেলা বিদ্যুৎ সমিতি অফিস ১ ও ২, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অফিস, উপজেলা প্রাথমিক ও মাধমিক শিক্ষা অফিস। গণশুনানিতে দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পাঁচটি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি এবং সরকারি অফিসগুলোতে সেবাবঞ্চিত ভুক্তভোগী নাগরিকরা উপস্থিত আছেন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain