আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

করোনায় মৃত্যু নেই, নতুন শনাক্ত ২১ জন । bdnewstv24.com

জুন ২৫, ২০২৫,২:৩৬ পূর্বাহ্ণ

 
Spread the love

করোনায় মৃত্যু নেই, নতুন শনাক্ত ২১
দেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে মঙ্গলবার নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২১ জনের। এর আগের দিন সোমবার ৩ জনের মৃত্যু ও আক্রান্ত হয়েছিলেন ১৯ জন। এই নিয়ে চলতি বছরে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৭৩ জন। আর মৃত্যু হয়েছে ১৯ জনের। আর এই সব মৃত্যুর ঘটনা ঘটেছে এই মাসেই।

মঙ্গলবার (২৪ শে জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

অধিদফতরের তথ্যমতে, দেশে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫২ হাজার ১৮ জন। আর মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫১৮ জনের।

স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৪১টি। এই পর্যন্ত  মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫৭ লাখ ৩০ হাজার ১৩১টি। আর দেশে এই পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক শূণ্য ৫ শতাংশ ও গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ৭৬ শতাংশ। এই ছাড়া দেশে শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ ও শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

উল্লেখ্য, দেশে ২০২০ ইং সালের ৮ ই মার্চ প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের ঘোষণা দেয় সরকার। আর করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ওই মাসের ১৮ তারিখে।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয় ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain