জুন ৩, ২০২৫,১২:৩১ পূর্বাহ্ণ

শনিবার (৩১ শে মে) মধ্যরাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত শাহপরান কেরানীগঞ্জের তারানগরের বটতলী (দক্ষিণ পাড়া) এলাকার বাসিন্দা।
জানা যায়, গত বুধবার (২৮ শে মে) বিকেলে ডাক্তার দেখানোর জন্য মিরপুর-১২ থেকে শ্যামলী যেতে রাইড শেয়ারের মোটরসাইকেল ভাড়া করেছিলেন কর্মজীবী ওই নারী। চালকের দেওয়া হেলমেট মাথায় পরার কিছুক্ষণের মধ্যেই নিজের চেতনা- চিন্তাশক্তির ওপর নিয়ন্ত্রণ হারান তিনি। শ্যামলির বদলে চালক তাকে অন্যদিকে নিয়ে যেতে থাকলেও অদ্ভুত কারণে কোনো বাঁধা দেওয়া সম্ভব হয় না তার পক্ষে। কয়েক ঘণ্টা চলার পর নরসিংদীর ঘোড়াশালের ভাগদী এলিট স্টিল মিলের সামনের সড়কের ব্রিজের পাশের নির্জন স্থানে তাকে নিয়ে যান চালক শাহপরান। পরে সেখানে ভুক্তভোগী ওই নারীকে ধর্ষণ করেন চালক। এই সময় শাহপরান পুরো ঘটনার ভিডিও ধারণের পাশাপাশি ওই নারীর সঙ্গে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেয় ও হত্যার হুমকি দিয়ে তার স্বজনদের কাছে মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে অর্থ আদায় করেন। পরে ওই নারীর জ্ঞান ফিরলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ যোগাযোগ করলে তাৎক্ষণিক ভাবে পলাশ থানার পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এই দিকে, বৃহস্পতিবার (২৯ শে মে) নরসিংদীর পলাশ থানায় শাহপরাণের নাম উল্লেখ করে ও সহায়তাকারী হিসেবে অজ্ঞাত আরও দুই জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন ওই নারী।
রোববার (১ লা জুন) নরসিংদীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেশকাত ইসলামের আদালতে শাহপরাণকে হাজির করা হলে ধর্ষণের কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
এই বিষয়টি নিশ্চিত করে পলাশ থানার ওসি মোঃ মনির হোসেন বলেন, চালক শাহপরানকে পলায়নরত অবস্থায় রাজধানীর কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করে পলাশ থানা পুলিশ। গ্রেফতারের পর তাকে আদালতে তোলা হলে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনি।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain