ডিসেম্বর ১০, ২০১৬,১০:২৩ অপরাহ্ণ
চট্টগ্রাম থেকে মোঃ শহিদুল ইসলাম : চট্রগ্রামে ২০ লিটার চোলাই মদসহ ১আসামি গ্রেফতারের খবর পাওয়া গেছে। গত ৬/১২/২০১৬ইং রোজ রবিবার রাত আনুমানিক ৯.০০ ঘটিকার সমায় গোপন সংবাদের নিউমুরি এমপিবি গেইট সংলগ্ন মোঃ মহাসিন মেম্বারের বাড়ীর সামনের পাকা রাস্তার উপার থেকে মোঃ শামছুুল হক [৪৫], পিতা: মৃত: সুলতান আহাম্মেদ, গ্রামঃ-উত্তার মনদিয়া ডাকঘরঃ- মনদিয়া থানাঃ-ছাগল নাইয়া জেলাঃ- ফেনী’র কাছ থেকে চোলাই মদসহ গ্রেফতার করে ইপিজেড থানা পুলিশ। গত রবিবার বিশেষ সুত্রের মাধ্যমে ইপিজেড থানা পুলিশ জানতে পারে যে, ১জন মাদক ব্যাবসায়ি নিউমুরি এলাকায় অবস্থান করছে। পুলিশ তৎক্ষনাত বিশেষ অভিযান চালিয়ে ২০ লিটার চোলাই মদসহ হাতেনাতে গ্রেফতার করে। এব্যাপারে ইপিজেড থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল বাসার বিডি নিউজ টিভি ২৪ কে জানান, আমরা বিশেষ সুত্রের মাধ্যমে জানতে পারি যে, এক মাদক ব্যাবসায়ি নিউমুরি এলাকায় অবস্থান করছে। জানার সাথে সাথে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে গ্রেফতার করি। আমরা তার বিরুদ্ধে মাদকবিরোধী আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। উল্লেখ্য আসামিকে ৭ই ডিসেম্বর দুপুর ১২.টা নাগাত আদালতে চালান করে ইপিজেড থানা পুলিশ।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain