মে ২৬, ২০২৫,১২:২৩ পূর্বাহ্ণ

রোববার (২৫ শে মে) বাণিজ্য মন্ত্রণালয়ে কাঁচা চামড়ার দাম নির্ধারণ বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই মূল্য ঘোষণা করেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বাণিজ্য উপদেষ্টা আরও জানান, কোরবানির পশুর লবণযুক্ত গরুর চামড়ার দাম গত বছরের চেয়ে এবার ৫ টাকা বাড়িয়ে ৬০ থেকে ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ঢাকার বাইরের চামড়ার দাম ৫ টাকা বাড়িয়ে ৫৫ থেকে ৬০ টাকা করা হয়েছে। একই সঙ্গে খাসি এবং বকরির চামড়ার দাম ২ টাকা বাড়ানো হয়েছে।
বাণিজ্য উপদেষ্টা বলেন, ঢাকায় প্রতি বর্গফুট গরুর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম ৬০ থেকে ৬৫ টাকা ও ঢাকার বাইরে ৫৫ থেকে ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর খাসির লবণযুক্ত চামড়ার দাম ২২ থেকে ২৭ টাকা এবং বকরির চামড়া ২০ থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এই ছাড়া ঢাকায় গরুর চামড়া প্রতিপিস ১৩৫০ টাকার নিচে কেনা হবে না ও ঢাকার বাইরের চামড়া ১১৫০ টাকার নিচে কেনা হবে না।
গত বছর ঢাকায় প্রতি বর্গফুট গরুর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম ৬০ থেকে ৬৫ টাকা ও ঢাকার বাইরে ৫০ থেকে ৫৫ টাকা নির্ধারণ করা হয়। আর খাসির লবণযুক্ত চামড়ার দাম ২০ থেকে ২৫ টাকা ও বকরির চামড়া ১৮ থেকে ২০ টাকা নির্ধারণ করা হয়েছিল।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain