আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

একসঙ্গে ৬ (ছয়) ইউপি চেয়ারম্যান আটক । bdnewstv24.com

মে ২২, ২০২৫,৯:০৫ পূর্বাহ্ণ

 
Spread the love

একসঙ্গে ৬ ইউপি চেয়ারম্যান আটক
গাইবান্ধার ফুলছড়ি উপজেলা আইনশৃঙ্খলা সভা শেষে ৬ (ছয়) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ।

উপজেলা আইনশৃঙ্খলা মিটিং শেষে বুধবার (২১ শে মে) বেলা ২টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে তাদের আটক করা হয়।

ফুলছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাপতিত্বে মাসিক আইনশৃঙ্খলা সভা হয়। সভা শেষে ৬ ( ছয়)  চেয়ারম্যানকে উপজেলা পরিষদ চত্বর থেকে পুলিশ আটক করে। তারা হলেন ১নং কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সোহেল রানা শালু, ২নং উড়িয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক গোলাম মোস্তাফা কামাল পাশা, ৪নং ফজলুপুর ইউপি চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগ সদস্য আনছার আলী মন্ডল, ৫নং ফুলছড়ি ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান এবং ফুলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আজহারুল হান্নান মন্ডল, ৬নং গজারিয়া ইউপি চেয়ারম্যান ও সাবেক জাসদ নেতা খোরশেদ আলী খান খুশু, ৭নং এরেন্ডা ইউপি চেয়ারম্যান এবং ইউনিয়ন নেতা আব্দুল মান্নান আকন্দ।

তবে, ৩নং ইউপি চেয়ারম্যান আল আমীন কৌশলে সভার আগেই সটকে পড়ায় তাকে আটক করতে পারেনি। এই সময় বিক্ষিপ্ত জনতা উদখালী ইউপি চেয়ারম্যাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করে। পরে আটককৃতদের গাইবান্ধা সদর থানায় নিয়ে যাওয়া হয়।

গাইবান্ধা পুলিশ সুপার নিশাত এঞ্জেলা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয় ।
 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain