আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

জনগণের সমর্থনেই আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে । bdnewstv24.com

মে ১৭, ২০২৫,১:৩৫ পূর্বাহ্ণ

 
Spread the love

জনগণের সমর্থনেই আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণের বিষয়ে আন্তর্জাতিক কোনো প্রতিক্রিয়ার লক্ষ্য করা যায়নি। কারণ হচ্ছে, এখানে নিষিদ্ধকরণের বিষয়ে জনগণে সমর্থন ছিল।

তিনি বলেন, আমরা চাচ্ছি আওয়ামী লীগের বিচার ন্যায়সঙ্গতভাবে হবে। বিচার তার নিজস্ব গতিতে চলবে। আমরা চাচ্ছি বিচারটা দ্রুত হোক। তবে এটি নিয়ে যেন কোনো অন্যায় না হয়।

শুক্রবার (১৬ ই মে) নিজ জেলা মাগুরায় একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রেস ক্লাব পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই সব কথা বলেন।

শফিকুল আলম বলেন, দেশের আইনশৃঙ্খলা আগের থেকে অনেক ভালো। পুলিশ বাহিনী সঠিকভাবে কাজ করছে।

জাতীয় নির্বাচন বিষয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্যে বিষয়টি নিশ্চিত যে, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে।

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিষয়ে তিনি বলেন, আশা করছি আমরা ন্যায়বিচার দেখতে পাব। ন্যায়বিচারের জন্য যত দ্রুত বিচারিক কাজটি করা যায় সেটি করেছি। কেবিনেট এটি নিয়ে আইন প্রয়োজনীয় সংস্কার করেছে। আমরা আশা করছি এই ক্ষেত্রে ন্যায়বিচার হবে।

প্রেস সচিব আরও বলেন, মফস্বল সাংবাদিকতার মান উন্নয়ন করতে গেলে তাদের আর্থিক বিষয়টিতে কর্তৃপক্ষের দৃষ্টি দিতে হবে।

এই সময় মাগুরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থত ছিলেন।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয় ।
 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain