মে ১৪, ২০২৫,১২:৫৬ পূর্বাহ্ণ

নিহতরা হলেন, মহেশা গ্রামের মো. আশরাফুল ইসলাম লন্ডীর স্ত্রী রুবিনা বেগম (৩২), তাদের ছেলে রহমত আলী (২) এবং ভাতিজি এসএসসি পরীক্ষার্থী আফছানা বেগম স্নেহা (১৬)।
পারিবারিক এবং থানা সূত্রে জানা গেছে, সকালে আশরাফুল তার স্ত্রী, ছেলে এবং ভাতিজিকে নিয়ে মোটরসাইকেলে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। তারা মহেশা গ্রামের জুম্মার নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রুবিনা বেগম, তার ছেলে রহমত আলী এবং ভাতিজি স্নেহা প্রাণ হারান।
কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain