আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

ফিরছেন খালেদা জিয়া, গাড়ি পার্কিংয়ে ডিএমপির নির্দেশনা । bdnewstv24.com

মে ৬, ২০২৫,২:৪৮ পূর্বাহ্ণ

 
Spread the love

ফিরছেন খালেদা জিয়া, গাড়ি পার্কিংয়ে ডিএমপির নির্দেশনা
বিএনপির চেয়ারপারসন এবং  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে দেশের উদ্দেশে রওনা হয়েছেন। তার আগমনে গাড়িং পার্কিয়ে নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার (৫ ই মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, আগামী ৬ ই মে সকাল সাড়ে ১০টায় বিএনপি চেয়ারপারসন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে বিমানবন্দর থেকে নিজ বাসভবনে (গুলশান) যাবেন। এই জন্য গুলশান বনানী এলাকায় তাকে অভ্যর্থনা জানানোর জন্য অতিরিক্ত জনসমাগম হয়ে যানজট হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই জন্য সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে সাংবাদিক এবং আগত অভ্যর্থনাকারীদের গাড়ি পার্কিং করার জন্য নিম্নবর্ণিত নির্দেশনাবলি মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো ।

১. এই উপলক্ষে এয়ারপোর্টে আগত সব সাংবাদিকদের যানবাহন এয়ারপোর্টের বহুতল কার পার্কিংয়ে রাখার জন্য অনুরোধ করা হলো।

২. এই উপলক্ষে এয়ারপোর্টে আগত অভ্যর্থনাকারীদের যানবাহন ৩০০ ফিট রাস্তা সংলগ্ন স্বদেশ প্রোপার্টিজের খালি জায়গায় পার্কিং করার জন্য অনুরোধ করা হলো।

৩. এই উপলক্ষে গুলশানে আগত সব সাংবাদিকদের যানবাহন গুলশান সোসাইটি পার্কের আশেপাশের সড়কে এক লেনে পার্কিং করার জন্য অনুরোধ করা হলো।

৪. এই উপলক্ষে গুলশানে আগত অভ্যর্থনাকারীদের যানবাহন বিচারপতি শাহাবুদ্দিন পার্কের আশপাশের সড়কে এক লেনে রাখার অনুরোধ করা হলো।

৫. উল্লিখিত নির্ধারিত জায়গা ব্যতিত মহাসড়ক বা অন্য কোন জায়গায় গাড়ি পার্কিং না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

৬. গমনাগমন রুটে কোনো যানবাহন পার্কিং না করার জন্য বিশেষ অনুরোধ করা হলো।

৭. মুভমেন্ট চলাকালীন গাড়ি বহরে অননুমোদিত গাড়ি যুক্ত না করার জন্য বিশেষ অনুরোধ করা হলো।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয় ।
 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain