মে ৫, ২০২৫,২:১৫ পূর্বাহ্ণ

রবিবার রাত ৯ টার দিকে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রহমান সহ পুলিশের দুইটি টিম আল হেলালের অপজিটে অবস্থিত ডেন্টাল সলিউশন থেকে ডাঃ রাহুল মিত্র কে গ্রেফতার করা হয়।
এই সময় গ্রেপ্তার হওয়ার পরপরই মিরপুরের ছাত্র জনতা এবং এনসিপির নেতারা ঘটনাস্থলে অবস্থান নেয় ও বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
জানা যায়, মাগুরার সাবেক সংসদ সদস্য শেখরের সাথে ডাক্তার রাহুল মিত্রের ঘনিষ্ঠতা ছিল ও জুলাই আন্দোলনে ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রোমন জানায় – আমাদের কাছে তথ্য রয়েছে সে জুলাই আন্দোলনের হত্যাকান্ডের সাথে জড়িত ও মাগুরা জেলা আওয়ামী লীগের পদেও রয়েছে। আমরা সকল তথ্য উপাত্ত সংগ্রহ করে আইনগত ব্যবস্থা নেবো।
তবে স্থানীয় ছাত্র জনতার অভিযোগ মাগুরায় আওয়ামী লীগের মিছিল এবং রাজধানীর শেওড়াপাড়ায় আওয়ামী লীগের জটিকা মিছিলের অর্থায়ন করেছে ডাঃ রাহুল মিত্র।
সংবাদটি লেখা পর্যন্ত এখনো নিশ্চিত হওয়া যায়নি মাগুরা কিংবা রাজধানীর কোন থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে কিনা।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain