আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন খালেদা জিয়া, স্বাগত জানাতে প্রস্তুত বিএনপি । bdnewstv24.com

মে ৪, ২০২৫,১:৪০ পূর্বাহ্ণ

 
Spread the love

লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন খালেদা জিয়া, স্বাগত জানাতে প্রস্তুত বিএনপি
চার মাস চিকিৎসা শেষে আগামী সোমবার সকালে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে তিনি প্রথমে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে, পরে একই ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন।

সফরসঙ্গী হিসেবে খালেদা জিয়ার সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ, জুবাইদা রহমান এবং শর্মিলা রহমান, ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন, উপদেষ্টা এনামুল হক চৌধুরী, এপিএস মাসুদুর রহমান ও গৃহপরিচারিকা ফাতেমা বেগম এবং রূপা হক।

সিলেটে প্রায় এক ঘণ্টা বিরতি দেবেন তিনি। এই সময় বিএনপির কেন্দ্রীয় এবং স্থানীয় নেতাদের একটি প্রতিনিধি দল বিমানবন্দরে তাঁর সঙ্গে সাক্ষাৎ করবেন। খালেদা জিয়া কোনো সমাবেশে অংশ নেবেন না, তবে দলের শীর্ষ নেতারা তার বার্তা এবং উপস্থিতির তাৎপর্য তুলে ধরবেন সংবাদমাধ্যমে।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী জানান, নেত্রীর আগমন ঘিরে কর্মীদের মধ্যে বিপুল উদ্দীপনা তৈরি হয়েছে। সকাল ৮টার মধ্যেই নেতাকর্মীদের বিমানবন্দরে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, দীর্ঘদিন পর নেত্রী সিলেটের মাটি ছোঁবেন, এটা আমাদের জন্য আবেগঘন মুহূর্ত।

২০১৮ ইং সালে দুর্নীতির মামলায় খালেদা জিয়া কারাবন্দী হন। পরে করোনাকালে শর্তসাপেক্ষে মুক্তি পান। ২০২৪ ইং সালের আগস্টে সরকার পতনের পর রাষ্ট্রপতির আদেশে তাঁর মুক্তি পূর্ণাঙ্গ হয় ও মামলার রায় বাতিল করা হয়। চলতি বছরের ৮ ই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তাঁকে লন্ডনে নেওয়া হয়। চিকিৎসা শেষে ২৫ শে জানুয়ারি থেকে তিনি লন্ডনে ছেলে তারেক রহমানের বাসায় অবস্থান করছেন।

লন্ডনে অবস্থানকালে ছেলের বাসায় দীর্ঘ সময় পর পরিবার-পরিজন নিয়ে ঈদ উদ্‌যাপন করেন খালেদা জিয়া। এর আগে চারটি ঈদ কাটিয়েছেন কারাগার এবং হাসপাতালে।

বর্তমানে তিনি লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হার্ট এবং ডায়াবেটিসসহ বেশ কয়েকটি জটিল রোগে ভুগছেন। দেশে ফিরেও চিকিৎসা অব্যাহত থাকবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয় ।
 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain