মে ২, ২০২৫,২:১৫ পূর্বাহ্ণ

বৃহস্পতিবার (১ লা মে) রাত ১০টা ২০ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন।
ভিডিও বার্তায় নাহিদ ইসলাম বলেন, ‘ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে ২০২৪ ইং সালের ৫ ই আগস্ট বাংলাদেশের মাটি থেকে মুজিববাদ নামক ফ্যাসিবাদি মতাদর্শের যে রাজনৈতিক দল আওয়ামী লীগকে ছাত্র-জনতা উৎখাত করেছিল। কিন্তু আমরা দুঃখের সঙ্গে দেখছি, এত দিন হয়ে যাওয়ার পরও আওয়ামী লীগের ব্যানারে দলটির লোকেরা বাংলাদেশের মাটিতে এখনো মিছিল করার সাহস পায়। আওয়ামী লীগ নিষিদ্ধ বা বিচার কার্যক্রম দৃশ্যমান করার ব্যাপারে এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তেমন দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি।
তিনি বলেন, ০৫ই আগস্টের পর থেকে আমরা ছাত্র-জনতা বলে আসছি, আওয়ামী লীগ কোনোভাবেই বাংলাদেশের মাটিতে রাজনীতি করার কোনো অধিকার রাখে না। ও তার আইনি বন্দোবস্তও করতে হবে। আওয়ামী লীগ গত দেড় দশক ধরে বাংলাদেশে একটি ফ্যাসিজম কায়েম করেছে। কয়েকটি গণহত্যার সঙ্গে আওয়ামী লীগ জড়িত। পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে হেফাজতে ইসলামের শাপলা চত্ত্বর হত্যাকাণ্ড, মোদিবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড ও সর্বশেষ জুলাই আন্দোলনে হত্যাকাণ্ড। এ ছাড়া বিরোধী রাজনৈতিক লোকেরা গুম-খুন এবং ক্রসফায়ারের শিকার হয়েছেন। এই সব কিছুর বিচারের জন্যই গণঅভ্যুত্থান হয়েছিল।’
আগামীকাল ২ মে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আওয়ামী লীগকে আমরা দলগতভাবে বিচারের দাবি জানিয়েছিলাম, সেটিও আমাদের সামনে দৃশ্যমান হয়নি। ফলে আমরা আবারও রাজপথে নামছি। আবারও বলতে চাই, আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের কার্যক্রমের আওতায় আনতে হবে। আওয়ামী লীগের যত অঙ্গসংগঠন আছে, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। অলরেডি ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। যুবলীগসহ অন্যান্য অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করতে হবে। বিচারচলাকীল তার নিবন্ধন বাতিল করতে হবে। রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করে আইন বাস্তবায়ন করতে হবে। সেই উদ্দেশ্যে আগামীকাল ২ মে বাদ জুমা জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগরের উদ্যোগে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হচ্ছে। আমরা দলে দলে সেই বিক্ষোভ সমাবেশে যোগদান করিবো।
জুলাই আন্দোলনের প্রতিশ্রুতি রক্ষায় কালকের বিক্ষোভ উল্লেখ করে তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানে আমাদের যে প্রতিশ্রুতি ছিলো, যে একটি ফ্যাসিসমুক্ত বাংলাদেশ তৈরা করা, ফ্যাসিজমকে আর কখনোই বাংলার মাটিতে জায়গা করতে না দেওয়া ও আওয়ামী লীগ গণহত্যার যে অপরাধ তারা করেছে, সেসব কিছুর বিচার নিশ্চিত করা। সবকিছু আমাদের জুলাই আন্দোলনের প্রতিশ্রুতি। ও শহিদদের প্রতি আমাদের প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতি রক্ষার্থে আগামীকাল দেখা হবে বিক্ষোভ সমাবেশে।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain