আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

দেশপ্রেমিকরা পালিয়ে যায় না, ডা. শফিকুর রহমান । bdnewstv24.com

এপ্রিল ২৯, ২০২৫,২:২৯ পূর্বাহ্ণ

 
Spread the love

“দেশপ্রেমিকরা পালিয়ে যায় না” -  ডা. শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “যারা সত্যিকারের দেশপ্রেমিক, তারা কখনো দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে না।” সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। উপলক্ষ ছিল আলী আহমাদ মাবরুর রচিত গ্রন্থ ‘মাওলানা আব্দুস সুবহান (রহ.): তৃণমূল থেকে শীর্ষে’ এর মোড়ক উন্মোচন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, “জামায়াতের সাবেক নায়েবে আমির মাওলানা আব্দুস সুবহান চাইলে বিদেশে রাজনৈতিক আশ্রয় নিতে পারতেন। কিন্তু তিনি তার জন্মভূমি ছেড়ে যেতে রাজি হননি। দেশপ্রেমে তিনি ছিলেন অটল।”

তিনি আরও বলেন, “মাওলানা সুবহান ছিলেন একজন অসাধারণ ব্যক্তিত্ব। মানুষকে সহজেই আপন করে নিতেন। এমন মানবিক গুণ ছিল তার, যা আমি নিজেও অর্জন করতে পারিনি।” ডা. শফিকুর রহমান স্মৃতিচারণ করে জানান, জেল জীবনে মাওলানা সুবহানের শান্ত, স্থিরচিন্তাভাবনা ও নেতৃত্বগুণ ছিল অনুকরণীয়। “কারাবন্দী অবস্থায়ও সিনিয়র নেতাদের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি হতো, তা মিটিয়ে দিতেন তিনিই,” বলেন তিনি।

তিনি জানান, “ফাঁসির দণ্ডপ্রাপ্ত অবস্থায় তিনি কনডেম সেলে ছিলেন। কিন্তু তার মধ্যে ভয় বা অস্থিরতা ছিল না। জেলের অন্য বন্দিরাও তাকে সম্মান করতেন ও বলতেন, এমন একজন মানুষকে জেলে দেখতে কষ্ট হয়।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলাম কবির হাক্কানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন, দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, শামীম সাঈদী, ব্যারিস্টার নাজিব মোমেন ও ডিইউজের সভাপতি শহীদুল ইসলাম।

উল্লেখ্য, মাওলানা আব্দুস সুবহান ছিলেন পাবনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াতের নায়েবে আমির। ২০২০ ইং সালের ১৪ ই ফেব্রুয়ারি তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৪ বছর।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয় ।
 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain