আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

তদন্ত ছাড়াই ছাঁটাই: সরকারি চাকরি আইনে সংশোধনের প্রস্তাব । bdnewstv24.com

এপ্রিল ২৫, ২০২৫,৪:৪৯ পূর্বাহ্ণ

 
Spread the love

তদন্ত ছাড়াই ছাঁটাই: সরকারি চাকরি আইনে সংশোধনের প্রস্তাব
বাংলাদেশ সরকার সরকারি চাকরি আইন, ২০১৮ইং সংশোধনের পরিকল্পনা করছে, যার মাধ্যমে দাপ্তরিক কাজে বিঘ্ন সৃষ্টি করা কর্মচারীদের বিরুদ্ধে তদন্ত ছাড়াই ৮ (আট) দিনের নোটিশে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার বিধান অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ শে এপ্রিল)  এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর ক্যাডার কর্মকর্তাদের মধ্যে পেশাগত দ্বন্দ্ব, কিছু কর্মচারীর কর্মস্থলে অনুপস্থিতি, সচিবালয়ে কর্মকর্তাদের রুমে হাতাহাতি, সচিবের রুম আটকিয়ে আন্দোলনসহ বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সরকার এমন উদ্যোগ নিচ্ছে। সংশোধিত আইনটি কার্যকর হলে, সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষ কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে তদন্ত ছাড়াই আট দিনের নোটিশে চাকরি থেকে অব্যাহতি দিতে পারবে। এই সিদ্ধান্তের জন্য পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) মতামত বা পূর্বানুমতির প্রয়োজন হবে না।​

এতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার কার্যালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্তত পাঁচটি দায়িত্বশীল সূত্র আইন সংশোধনের বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, ২০১৮ ইং সালে বাতিল হয়ে যাওয়া সরকারি কর্মচারী (বিশেষ বিধান) অধ্যাদেশ, ১৯৭৯ইং তে যা ছিল, সরকারি কর্মচারী আইনে তা প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। আইনের খসড়াটি প্রধান উপদেষ্টার অনুমোদন পেলে মন্ত্রিসভায় উপস্থাপন হবে।
জনপ্রশাসন বিশেষজ্ঞ এবং সাবেক সচিব আব্দুল আওয়াল মজুমদার জানান, ১৯৭৯ ইং সালের বিশেষ বিধানটি অনেক কঠোর, কেউ কেউ কালো আইন বললেও বর্তমান পরিস্থিতিতে প্রশাসন চালাতে গেলে এই আইনের প্রয়োজনীয়তা আছে।

তিনি বলেন, সরকার চাইলে চাকরিতে অনুপস্থিত কর্মচারীকে ৮( আট) দিনের নোটিশে চাকরিচ্যুত করতে পারবে। এর জন্য পিএসসির মতামত বা তদন্তের প্রয়োজন হবে না বলেও জানান তিনি।

জনপ্রশাসন বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমান প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের বিধান প্রয়োজনীয়। তবে, এই বিধান প্রয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা এবং ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি, যাতে কোনো কর্মচারী অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত না হন।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয় । ​
 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain