এপ্রিল ২৪, ২০২৫,৩:৫৪ পূর্বাহ্ণ

বুধবার (২৩ শে এপ্রিল) তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বিএফডিসির উদ্যোগে ফোকাস গ্রুপ আলোচনায় তিনি এই সব কথা বলেন।
মাহফুজ আলম বলেন, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) সক্ষমতা বাড়াতে সরকার বহুমুখী উদ্যোগ নিয়েছে। বিএফডিসির অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়নেও কাজ করতে হবে। এই বিষয়ে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেওয়া হবে।
উপদেষ্টা আরও বলেন, কবিরপুরে নির্মাণাধীন ফিল্ম সিটিকে ঘিরে চলচ্চিত্র-সংশ্লিষ্টদের আগ্রহ রয়েছে। তিনি কবিরপুরে অত্যাধুনিক ফিল্ম সিটি নির্মাণ কাজ এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
ফোকাস গ্রুপ আলোচনায় অংশ নিয়ে তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, শুটিংয়ের জন্য বিএফডিসির বিদ্যমান অবকাঠামোর সংস্কার করতে হবে। তিনি কবিরপুরে নির্মাণাধীন ফিল্ম সিটির সৌন্দর্য বৃদ্ধিতে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি বলেন, বিভিন্ন সীমাবদ্ধতার মধ্য দিয়ে বিএফডিসি কাজ করছে। বিএফডিসির সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে তিনি সরকারের সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত ছিলেন- ফোকাস গ্রুপ আলোচনায় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রগ্রাহকসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain