আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

সয়াবিন তেলের লিটার এখন ১৮৯ টাকা । bdnewstv24.com

এপ্রিল ১৬, ২০২৫,৩:০৭ পূর্বাহ্ণ

 
Spread the love

সয়াবিন তেলের লিটার এখন ১৮৯ টাকা
দেশের বাজারে আবারও বেড়েছে ভোজ্যতেলের দাম। নতুন মূল্য অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৪ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১৮৯ টাকায়, যা এত দিন ছিল ১৭৫ টাকা।

খোলা সয়াবিন এবং পাম তেলের দামও লিটারপ্রতি ১২ টাকা বাড়ানো হয়েছে। এখন থেকে এই দুই ধরনের খোলা তেল বিক্রি হবে ১৬৯ টাকা লিটার দরে, যা আগে ছিল ১৫৭ টাকা।

এছাড়া পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯২২ টাকা, যেখানে পূর্ববর্তী দাম ছিল ৮৫২ টাকা।

মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সভাপতিত্বে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর নতুন দাম ঘোষণা করা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রস্তাবের ভিত্তিতেই এই দাম নির্ধারণ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৩ ই এপ্রিল (রবিবার) থেকে নতুন মূল্য কার্যকর হবে।

মূল্য বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে বলা হয়েছে, ভোজ্যতেল আমদানি এবং উৎপাদনে আগের ভ্যাট ছাড় শেষ হয়ে গেছে।

সরকার এর আগে পরিশোধিত এবং অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের ওপর ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করেছিল ও স্থানীয় উৎপাদন এবং বিক্রয় পর্যায়েও ভ্যাট অব্যাহতি দিয়েছিল।

তবে এই সুবিধার মেয়াদ ৩১ মার্চ শেষ হওয়ায় বর্তমানে আমদানি এবং উৎপাদনে আবারও ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে।

ভ্যাট পুনরায় আরোপের কারণে প্রকৃতপক্ষে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম হওয়া উচিত ছিল ১৯৮ টাকা। তবে ভোক্তার ক্রয়ক্ষমতা বিবেচনায় ৮ শতাংশ হারে দাম সমন্বয় করে তা ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সমিতি।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয় ।
 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain