আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

হুইল চেয়ারে করে মার্চ ফর গাজায় জুলাই বিপ্লবে আহতরা । bdnewstv24.com

এপ্রিল ১৩, ২০২৫,৩:১৭ পূর্বাহ্ণ

 
Spread the love

হুইল চেয়ারে করে মার্চ ফর গাজায় জুলাই বিপ্লবে আহতরা
গাজায় ইসরায়েলের বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে মার্চ ফর গাজা কর্মসূচিতে সবার মতো জুলাই বিপ্লবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীনরাও। ফিলিস্তিনের পতাকা হাতে মিছিল-সমাবেশে যোগ দিয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন জুলাই বিপ্লবে আহতরা।

শনিবার (১২ ই এপ্রিল) দুপুর ২টার দিকে রাজধানীর শাহবাগ মোড় এলাকায় এই চিত্র দেখা গেছে। এই সময় সাধারণ মানুষদের সঙ্গে জুলাইয়ে আহতদেরও নারায়ে তাকবিরসহ বিভিন্ন স্লোগান দিতে শোনা গেছে।

মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নেওয়া এই সব জুলাই বিপ্লবে আহতদের একজন জরিফুল ইসলাম, মাথায় ফিলিস্তিনের পতাকা বেঁধে হুইল চেয়ারে করে শাহবাগে এসেছেন। তিনি বলেন, আমরা হয়তো হাঁটতে পারছি না, কিন্তু গাজার মানুষের পাশে দাঁড়াতে শরীর নয়, লাগে মন। সেই মন আমাদের এখানে এনেছে। ফিলিস্তিনবাসীর জন্য আমরা আমাদের জীবনটাও উৎসর্গ করে দিতে পারি।

মীর সারওয়ার হোসেন নামের আরেকজন বলেন, হাসপাতালের বেডে শুয়ে ছিলাম। কিন্তু পাশেই গাজাবাসীদের পক্ষ নারায়ে তাকবির স্লোগান শুনে আর শুয়ে থাকতে পারলাম না। স্বৈরাচারের বিরুদ্ধে রাস্তায় নেমে একবার আহত হয়েছি, এবার সুযোগ পেলে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করে শহীদ হয়ে যাবো।

এই দিকে সোহরাওয়ার্দী উদ্যানে চলমান গণজমায়েতে বক্তারা গাজায় চলমান হামলার নিন্দা জানান ও অবিলম্বে মানবিক করিডোর খোলার দাবি জানান। পাশাপাশি তারা বাংলাদেশের তরুণ প্রজন্মকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয় ।
 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain