আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাৎ, নাগরিক কমিটির নেত্রী কারাগারে । bdnewstv24.com

এপ্রিল ১২, ২০২৫,১:৫৪ পূর্বাহ্ণ

 
Spread the love

জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাৎ, নাগরিক কমিটির নেত্রী কারাগারে
জুলাই অভ্যুত্থানে শহিদ পরিবার এবং আহতদের সহায়তায় গঠিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের মামলায় জাতীয় নাগরিক কমিটির বহিষ্কৃত নেত্রী দিলশাদ আফরিন পিংকিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (১১ই এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কামরুল হোসেন তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আসামিপক্ষে ঢাকা বারের সাবেক সাধারণ সম্পাদক হোসেন আলী খান হাসান জামিনের আবেদন করেন, তবে শুনানি শেষে আদালত তা খারিজ করে দেন।

মামলার অভিযোগে জানা যায়, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সহায়তা পাওয়ার জন্য রকিবুল সিকদার এবং বুলবুল সিকদার আবেদন করেন। যাচাই-বাছাইয়ের সময় জানা যায়, তারা প্রকৃতপক্ষে জুলাই বিপ্লব বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছিলেন না। অথচ দিলশাদ আফরিন পিংকি তাদের কাছ থেকে ১০ হাজার টাকার বিনিময়ে চিকিৎসা সংক্রান্ত মিথ্যা কাগজপত্র তৈরি করে দেন ও গুরুতর আহতদের তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য ৫০ হাজার ও অন্যান্য সুযোগ-সুবিধার জন্য আরও ৩০ হাজার টাকা নেন।

এই ছাড়া, জুলাই বিপ্লবে শহিদ আহসান কবির শরিফের স্ত্রী হাদিসা আক্তার হ্যাপিকে ফাউন্ডেশন থেকে আড়াই লাখ টাকা পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে ৫০ হাজার টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। আরও কয়েকজনের কাছ থেকেও একই ধরনের প্রতারণা করেছেন।

এই বিষয়ে বৃহস্পতিবার (১০ ই এপ্রিল) ফাউন্ডেশনের লিগ্যাল অফিসার ফাতেমা আফরিন পায়েল রমনা থানায় মামলা দায়ের করেন। ওই রাতেই রমনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে, ৮ ই এপ্রিল জাতীয় নাগরিক কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত চিঠিতে দিলশাদ আফরিন পিংকিকে সংগঠন থেকে বহিষ্কারের ঘোষণা দেয়া হয়।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়  ।
 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain