আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

গত সপ্তাহে যমুনা সেতুতে ১৭ কোটি টাকা টোল আদায় । bdnewstv24.com

এপ্রিল ১১, ২০২৫,১২:৪৬ পূর্বাহ্ণ

 
Spread the love

গত সপ্তাহে যমুনা সেতুতে ১৭ কোটি টাকা টোল আদায়
এক সপ্তাহে ফিরতি ঈদযাত্রায় যমুনা সেতুতে টোল আদায় হয়েছে প্রায় ১৭ কোটি টাকা। এই সময় সেতুতে সোয়া দুই লাখেরও বেশি যানবাহন চলাচল করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ঈদুল ফিতরের ছুটি শেষে ৩ এপ্রিল থেকেই বাস, মিনিবাস, ট্রাক, পিকআপ, মোটরসাইকেল, মাইক্রোবাস এবং প্রাইভেটকারে করে মানুষ কর্মস্থলে ফিরতে থাকে। ফলে ওইদিন থেকে গত এক সপ্তাহ ধরেই যমুনা সেতু দিয়ে বিপুল সংখ্যক যানবাহন চলাচল করেছে।

বৃহস্পতিবার (১০ই এপ্রিল) যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ৩ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত এই সেতু দিয়ে ২ লাখ ২৯ হাজার ৯৬৯টি যানবাহন চলাচল করেছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে মোট ১৬ কোটি ৯৪ লাখ ১৮ হাজার ৫৫০ টাকা।

এর মধ্যে ৩ এপ্রিল ২২ হাজার ৩৪৮টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৩৮ লাখ ৯৩ হাজার ১০০ টাকা, ৪ এপ্রিল যান চলছে ৩৫ হাজার ৮২১টি, টোল আদায় হয়েছে ২ কোটি ২৫ লাখ ১৮ হাজার ১০০, ৫ ই এপ্রিল ৪২ হাজার ৭৯৮টি যানের বিপরীতে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৬ লাখ ২৪ হাজার ৭০০ টাকা, ৬ ই এপ্রিল, যান চলেছে ৩৬ হাজার ৯৪৭টি, টোল আদায় ২ কোটি ৭৯ লাখ ২৯ হাজার ১৫০, ৭ ই এপ্রিল ৩৫ হাজার ২৩৪টি যান চলেছে, টোল আদায় ২ কোটি ৮৬ লাখ ২০ হাজার ৪৫০ টাকা, ৮ ই এপ্রিল ৩০ হাজার ৯১০টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৬ লাখ ৩৯ হাজার ৯০০ টাকা ও ৯ ই এপ্রিল ২৫ হাজার ৯১১টি যানবাহন চলেছে টোল আদায় হয়েছে ২ কোটি ৩১ লাখ ৯৩ হাজার ১৫০ টাকা।

যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, ঈদের ছুটি শেষ হওয়ার পর থেকেই গাড়ির যানবাহনের চাপ রয়েছে। গত এক সপ্তাহে প্রতিদিন গড়ে দুই কোটি ৪০ লাখ টাকারও বেশি টোল আদায় হয়েছে। প্রতিদিন গড়ে যানবাহন চলাচল করেছে ২৩ হাজারের মতো। আগামী ১৫ ই এপ্রিল পর্যন্ত এই যানবাহনের চাপ থাকবে বলে তিনি জানান।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়  ।
 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain