আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

অবশেষে বৈঠকে বসছেন ইউনূস ও মোদি । bdnewstv24.com

এপ্রিল ৪, ২০২৫,১২:২২ পূর্বাহ্ণ

 
Spread the love

অবশেষে আগামীকাল বৈঠকে বসছেন ইউনূস-মোদি
বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর থেকে প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে। গত আট মাসেও সম্পর্ক পুরোপুরি স্বাভাবিক হয়নি। এই অবস্থায় অনেকবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের একটি বৈঠকের কথা উঠলেও তা আর হয়ে ওঠেনি। অবশেষে সেই বরফ গলেছে, ব্যাংককে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে বৃহস্পতিবার (৪ ঠা এপ্রিল) বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন।

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মত অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক হতে চলেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বরাতে এই খবর জানিয়েছে বাসস।

বাসসকে শফিকুল আলম বলেন, ‘বাংলাদেশ এবং  ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে  বৈঠক হবে ।

তিনি জানান, ব্যাংককে আজ বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় ও তারা কুশলাদি বিনিময় করেন।

নৈশভোজে উভয় নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গেছে।

বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলন উপলক্ষে অধ্যাপক ইউনূস এবং নরেন্দ্র মোদি বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন।

২ থেকে ৪ ঠা এপ্রিল ব্যাংককে বিমসটেক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের ৮ ই আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর দুই দেশের সম্পর্ক ঘিরে একধরনের টানাপোড়েন চলছে। গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও ভারতের প্রধানমন্ত্রী যোগ দিলেও তাঁদের দেখা হয়নি। মোদি দেশে চলে আসার পর ইউনূস নিউইয়র্কে পৌঁছেছিলেন। অধ্যাপক ইউনূস দায়িত্ব গ্রহণের সাত মাস হলেও দুই নেতা মুখোমুখি হননি। যদিও ক্ষমতা গ্রহণের পর ইউনূসকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছিলেন মোদি। গত ২৬ শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষেও মোদি শুভেচ্ছা জানিয়ে অধ্যাপক ইউনূসকে চিঠি পাঠিয়েছেন।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়  ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain