আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

টানা ৯ দিনের ঈদের ছুটি শুরু, ফাঁকা হচ্ছে রাজধানী । bdnewstv24.com

মার্চ ২৮, ২০২৫,৮:০৫ অপরাহ্ণ

 
Spread the love

 

 

 

 

 

শুরু হয়েছে ঈদের ছুটি।   শু ক্রবার (২৮ শে মার্চ) থেকে টানা ৯(নয়)  দিনের সরকারি ছুটি শুরু হচ্ছে।  বৃহস্পতিবার (২৭ শে মার্চ) সরকারি অফিসগুলো ছিল স্বাভাবিক। ঈদের আগে শেষ কর্মদিবস হওয়ায় অনেকেই সহকর্মীদের সঙ্গে ঈদের অগ্রিম শুভেচ্ছা বিনিময় করে নিয়েছেন।

 

চাঁদ দেখা সাপেক্ষে আগামী সোমবার (৩১ শে মার্চ) বা মঙ্গলবার (১লা  এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে। তবে ৩১ শে মার্চ ঈদুল ফিতর ধরে ঈদের ছুটি নির্ধারণ করে রেখেছে সরকার। আবহাওয়া অধিদফতরের তথ্যানুযায়ী, সোমবার ঈদ হওয়ার সম্ভাবনাই বেশি।

 

এবারই প্রথম ঈদ উপলক্ষে পাঁচ দিনের ছুটি দেয়া হচ্ছে। শুক্রবার শবে কদরের ছুটি। এরপর শনিবার (২৯ শে মার্চ) থেকে শুরু হচ্ছে ঈদুল ফিতরের ছুটি, টানা পাঁচ দিনের ছুটি ২ এপ্রিল পর্যন্ত। মাঝখানে বৃহস্পতিবার (৩ এপ্রিল) অফিস খোলা ছিল। এরপর আবার ৪ এবং ৫ এপ্রিল (শুক্র এবং শনিবার) দুদিনের সাপ্তাহিক ছুটি।

 

এই পরিস্থিতিতে ২৮শে এপ্রিল থেকে ৫ ই এপ্রিল পর্যন্ত টানা ৯(নয়)  দিন ছুটির সুযোগ করে দিতে ৩ এপ্রিলও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে সরকার।

 

এই দিকে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে  শুক্রবার ভোর থেকেই ঢাকা ছাড়ছে নগরবাসী। এতে বিভিন্ন সড়কে দেখা দিয়েছে যানজট।

বাস টার্মিনালগুলোতে সরেজমিনে গিয়ে দেখা যায়, টার্মিনালগুলোর সামনে রয়েছে গাড়ির দীর্ঘ সারি। এই সব সড়কে গাড়ি ঢুকতে এবং   বের হতে অনেক সময় লাগছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। কাউন্টারগুলোতে কাঙ্ক্ষিত গাড়ির জন্য অপেক্ষায় রয়েছেন যাত্রীরা।

 

যাত্রীরা বলছেন, গরম, ভিড় আর যানজট উপেক্ষা করে নিজের স্বজনদের কাছে ঈদ উদযাপন করতে যাওয়ায় আনন্দিত তারা। বাড়তি ভাড়া নেওয়ারও তেমন অভিযোগ নেই।

 

কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, স্টেশনে ভিড় থাকলেও ট্রেনের সূচি ঠিক থাকায় স্বস্তির কথা জানিয়েছেন যাত্রীরা। তারা বলছেন, যাত্রীর চাপ রয়েছে তবে ট্রেনের সূচি ঠিক থাকায় সবাই নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন।

 

স্টেশন কর্তৃপক্ষ জানায়, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে। সময়মতো ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো। যাত্রী ভোগান্তি নেই।

 

এবারের ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি। তিনি বলেন, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছুটিতে নেই, ফলে ঈদে টানা ছুটি থাকলেও নিরাপত্তায় কোনো বিঘ্ন ঘটবে না।

 

 

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়  ।

 

 

 

 

 

 

 

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain