আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

নারায়ণগঞ্জ নির্বাচন: কেন্দ্রের সিদ্ধান্তেই চলবেন আইভী

নভেম্বর ১৬, ২০১৬,৯:১৯ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: গত নির্বাচনে দলীয় সমর্থন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র হয়েছিলেন সেলিনা হায়াৎ আইভী। তবে এবার প্রথমবারে মতো দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে যাবেন না আইভী। তিনি জানিয়েছেন, দল যাকে মনোনয়ন দেবে তিনি তা মেনে নেবেন। তবে তৃণমূল থেকে আইভীর নাম প্রস্তাব না করা হলেও কেন্দ্রের পছন্দ আইভীকেই। ইতোমধ্যে তিনি সবুজ সংকেত পেয়েছেন বলে সূত্রে জানা গেছে।

আগামী ২২ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ থেকে কে প্রতিদ্বন্দ্বিতা করবেন এ ব্যাপারে তৃণমূলের মতামত চায় কেন্দ্র। সেই নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার মহানগর আওয়ামী লীগের বৈঠকে তিনজনের নাম প্রস্তাব করা হয়। নগর সভাপতি আনোয়ার হোসেনসহ এই তিনজনের তালিকায় নেই নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সহসভাপতি ও বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভীর নাম।

এ ব্যাপারে আইভী সরাসরি কিছু না বললেও তার সমর্থকেরা দুষছেন শামীম ওসমানকে। আর মহানগর আওয়ামী লীগের নেতারা বলছেন, বৈঠকে আইভীর নাম কেউ প্রস্তাব করেননি। করলে তারা বিবেচনা করতেন।

তৃণমূল থেকে নাম প্রস্তাব না করা প্রসঙ্গে বুধবার সকালে একটি বেসরকারি টেলিভিশনকে আইভী বলেন, ‘নাম প্রস্তাব না করা মানে এই নয় যে, তৃণমূল আমাকে চায়নি।’

আইভী বলেন, ‘আমি এককথায় বলতে চাই, হাইকমান্ড যে সিদ্ধান্ত নেবে আমি এর বাইরে যাবো না। যেহেতু দলীয় প্রতীকে নির্বাচন হবে তাই কেন্দ্রের সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই।’

গতকাল তৃণমূলের প্রস্তাবের পরপরই ঢাকাটাইমসকে আইভী বলেন, ‘এখনই এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। আমার বক্তব্য আপনার শিগগির জানতে পারবেন।’

২০১১ সালের অক্টোবরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন আইভী। সেই নির্বাচনে আওয়ামী লীগের সমর্থ চেয়েও তিনি পাননি। আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেয়া হয় শামীম ওসমানকে। নির্বাচনের আগ মুহূর্তে বিএনপির প্রার্থী তৈমুর আলম খন্দকার সরে দাঁড়ান। আইভীকে পরোক্ষ সমর্থন দেয় বিএনপি জোট। এতে শোচনীয়ভাবে পরাজিত হন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমান।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain