আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

মার্চ ২৫, ২০২৫,১:২৬ পূর্বাহ্ণ

 
Spread the love

ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন সময়ের দাবি,নূর ।

ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন সময়ের দাবি: নূর
গণঅধিকার পরিষদের সভাপতি এবং  ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, গত কয়েকদিনের ঘটনাগুলো সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র। এর পেছনে কারা কলকাঠি নাড়ছে, তাদের মুখোশ উন্মোচন এখন সময়ের দাবি। সোমবার (২৪ শে মার্চ) দুপুরে বরিশাল প্রেসক্লাবে গণঅধিকার পরিষদের বরিশাল জেলা এবং মহানগর নেতৃবৃন্দের সঙ্গে কর্মীসভা শুরুর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই সব কথা বলেন।

নুরুল হক নূর বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতারা যখন সেনাবাহিনীর দোহাই দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা বলেন, তখন জনগণের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা সৃষ্টি হয়। তবে আমরা জানতে পেরেছি, ছাত্রনেতারাই সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করতে সেনাসদরে গিয়েছিলেন, সেনাপ্রধান তাদের ডাকেননি। এই গণঅভ্যুত্থানে সেনাবাহিনীর বড় একটি ভূমিকা ছিল, যা ভুলে গেলে চলবে না।
নূর বলেন, গত জুলাই-আগস্টে একটি শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে গণহত্যা চালানো হয়েছে। মানুষকে হত্যা করা হয়েছে, আহত করা হয়েছে, তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। গত ১৬ বছরে বাংলাদেশকে নরকে পরিণত করা হয়েছে, অথচ আওয়ামী লীগের ন্যূনতম অনুশোচনা নেই। আওয়ামী লীগের প্রধান এবং কথিত স্বৈরাচারী সরকারপ্রধান শেখ হাসিনা দিল্লি থেকে উসকানিমূলক বক্তব্য দিয়ে দেশকে অস্থিতিশীল করেছেন। তিনি নেতাকর্মীদের উত্তেজিত করে রাস্তায় নামিয়ে নৈরাজ্যের অপচেষ্টা দীর্ঘদিন ধরে চালিয়ে আসছেন। যেহেতু শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন, তাই তার এই অপতৎপরতার দায় দিল্লি এড়াতে পারে না।

নুরুল হক নূর বলেন, আমরা বারবার ঢাকায় ভারতের দূতাবাস এবং সরকারের পক্ষ থেকে জানিয়ে দিয়েছি— শেখ হাসিনার অপতৎপরতা বন্ধে ভারতকে পদক্ষেপ নিতে হবে। আমাদের চ্যানেলেও আমরা বারবার এই বিষয়ে বলেছি। ভারত যদি বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়, তাহলে গণহত্যাকারী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের দোসর এমপি-মন্ত্রী, যারা ভারতে পালিয়ে আছেন, তাদের দেশে ফেরত দিতে হবে।

তিনি বলেন, অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, সেটিতে নানা কারণে বিভক্তি এবং বিভাজন দেখা দিয়েছে— এটি সত্য। এই সময় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে তিনি কর্মীসভায় আগামী জাতীয় নির্বাচনে বিজয়ী হতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয় ।
 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain