আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

মাগুরার সেই শিশুর, বোনের শ্বশুরের দায় স্বীকার । bdnewstv24.com

মার্চ ১৬, ২০২৫,১:৩২ পূর্বাহ্ণ

 
Spread the love

মাগুরার সেই শিশুর বোনের শ্বশুরের দায় স্বীকার

মাগুরায় আলোচিত ৮(আট) বছরের শিশু ধর্ষণ এবং  হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। শনিবার (১৫ ই মার্চ) সন্ধ্যায় মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সব্যসাচী রায় হিটু শেখের জবানববন্দি রেকর্ড করেন। বাদীপক্ষের প্যানেল আইনজীবী শাহেদ হাসান টগর এবং  মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবী শাহেদ হাসান টগর বলেন, ‘আসামি হিটু শেখ বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়ের খাস কামরায় ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে।’

অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, ‘আসামি হিটু শেখ জবানবন্দি দিয়েছে। তবে এই বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। এই মামলার অন্য তিন আসামিও রিমান্ডে আছে।

পুলিশ এবং  শিশুটির পরিবার সূত্রে জানা যায়, মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাসায় বেড়াতে গিয়ে ৬ই মার্চ শিশুটি ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ করে পরিবার। সেই খবরে সারা দেশে তৈরি হয় ক্ষোভ। এই ঘটনায় শিশুটির মা ৮ই মার্চ মাগুরা সদর থানায় ৪( চার) জনের বিরুদ্ধে ধর্ষণ এবং হত্যাচেষ্টার মামলা করেন।

মামলার আসামিরা হলো- শিশুটির ভগ্নিপতি সজীব হোসেন (১৮)  বোনের শ্বশুর হিটু মিয়া (৪২), সজীবের অপ্রাপ্তবয়স্ক ভাই (১৭) ও তাদের মা জাবেদা বেগম (৪০)। তাদের ৪( চার) জনকেই গ্রেফতার করা হয়েছে। ১০ ই মার্চ রাতে আদালত হিটু শেখের সাত দিন ও অন্য তিন জনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, সম্প্রতি বড় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিল শিশুটি। ৬ ই মার্চ বেলা সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে আসেন তার বোনের শাশুড়ি। পরে শিশুটির মা হাসপাতালে যান। সেদিন দুপুরেই উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাতেই সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সংকটাপন্ন অবস্থায় শিশুটিকে গত শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিভাগের নিবিড় পরিচর্যাকেন্দ্র (পিআইসিইউ) থেকে সিএমএইচে স্থানান্তর করা হয়। গত বৃহস্পতিবার দুপুর ১টায় চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়  ।
 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain