আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

ব‌রিশা‌লে গ্রিন লাইন পরিবহনের চলন্ত বাসে আগুন।  bdnewstv24.com

মার্চ ৭, ২০২৫,১২:৩৩ পূর্বাহ্ণ

 
Spread the love
ব‌রিশা‌লে গ্রিন লাইন পরিবহনের চলন্ত বাসে আগুন
ঢাকা-বরিশাল মহাসড়কে গ্রিন লাইন পরিবহনের একটি চলন্ত বাসে আগুনের ঘটনা ঘটেছে। এই সময় বাসটিতে ২০ জন যাত্রী ছিলেন। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি। আগুনে পুরোপুরি পুড়ে গেছে বাসটি।

বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে দক্ষিণ বামরাইল বাসস্ট্যান্ডের পাশে এই ঘটনা ঘটে। গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা বিপুল হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

বিপুল হোসেন বলেন,   ঢাকা থেকে সকালে ২৩ জন যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে গ্রিন লাইন পরিবহনের বাসটি। পথে তিন যাত্রী নেমে যান। পরে চলন্ত বাসে যাত্রীরা পোড়া গন্ধের কথা জানান চালক, সহকারী এবং  সুপারভাইজারকে। তবে তাঁরা গন্ধের উৎস খুঁজে না পেয়ে বাস চালিয়ে যেতে থাকেন। পরে মহাসড়কের দক্ষিণ বামরাইল এলাকায় পৌঁছালে বাসটির পেছনে ইঞ্জিনের অংশে আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে যাওয়ার আগেই চালক-সহকারী এবং  সুপারভাইজারসহ যাত্রীরা নেমে যাওয়ার কারণে হতাহতের ঘটনা ঘটেনি।

বিপুল হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণ করে। ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ধারণা করা হচ্ছে, এসি থেকেই আগুনের সূত্রপাত।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয় । Ð

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain