আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

দাঁত ব্রাশ করলে রোজা ভেঙে যাবে কী?  bdnewstv24.com

মার্চ ৫, ২০২৫,৫:৩৪ পূর্বাহ্ণ

 
Spread the love

দাঁত ব্রাশ করলে রোজা ভেঙে যাবে?
রমজান মাস শুরু হয়েছে। ইসলামিক শরিয়তে এই রোজা পালন করার বেশকিছু নিয়ম এবং বিধান রয়েছে- যা জানা জরুরি।

রোজা পালনে অনেক ছোট বিষয় রয়েছে যে সম্পর্কে সঠিক ধারণা না থাকায় রোজা ভঙ্গ হতে পারে বা মাকরুহ (ইসলামিক শরিয়তে পরিহারযোগ্য) হয়ে যেতে পারে। এরমধ্যে অন্যতম রোজা রেখে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা।

অনেকেই রোজা রেখে সকালে ঘুম থেকে উঠে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করেন। এটা কি সঠিক? 
 
এই প্রসঙ্গে ইসলামি গবেষক শায়খ আহমাদুল্লাহ একটি ইউটিউব চ্যানেলে বলেন, টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে রোজা ভাঙে না, তবে মাকরুহ হয়ে যেতে পারে।
 
কারণ হিসেবে তিনি বলেন, টুথপেস্ট বা টুথ পাউডার দিয়ে দাঁত ব্রাশ করার সময় থুথুর মাধ্যমে তা পেটে চলে যাওয়ার শঙ্কা থাকে। তাই একান্ত প্রয়োজন না হলে রোজা রেখে দাঁত ব্রাশ না করাই ভালো।
 
শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, তাই রোজা রাখলে দাঁত ব্রাশ করা যাবে না এমনটা নয়। দাঁত ব্রাশ করবেন, তবে সময়টা বদলে নেবেন।
 
এরজন্য সেহরি খাওয়ার আগে ও ইফতারের পর টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করতে পারেন। রোজা রাখার অবস্থায় টুথপেস্ট অথবা টুথপাউডার ছাড়া শুধু টুথব্রাশ দিয়ে দাঁত পরিস্কার করতে পারেন। দিনের বেলা মিসওয়াক (দাঁত মাজার উপকরণ হিসেবে গাছের ডাল, কাঠ বা শিকড়) ব্যবহার করতে পারেন।
 
সুনানে আবু দাউদে যায়েদ বিন খালেদ আলজুহানী (রা.) বরাতে এক হাদিসে তিনি বলেন, ‘আমি রসুলুল্লাহ (স.)-কে বলতে শুনেছি, আমার উম্মতের জন্য কষ্টের আশঙ্কা না হলে তাদের ওপর মিসওয়াককে প্রতি নামাজের জন্য ফরজ করে দিতাম।
 
রসুল (স.) মিসওয়াক ব্যবহার করতেন। তাই মিসওয়াক করা সুন্নত। হাদিসে আছে, মিসওয়াক করে নামাজ পড়লে তা উত্তম। রসুল (স.) প্রতি ওয়াক্ত নামাজের আগে মিসওয়াক করতেন। তাই মাহে রমজানের সিয়াম সুন্দরভাবে এবং পরিপূর্ণ করে পালন করতে সেহরি খাওয়ার আগে ও ইফতারের পর টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করার পাশাপাশি দিনের বেলা মিসওয়াক করুন।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয় ।
 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain