আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

একযোগে চার জেলার এসপিকে প্রত্যাহার . bdnewstv24.com

ফেব্রুয়ারি ১৮, ২০২৫,১০:৫৫ পূর্বাহ্ণ

 
Spread the love

একযোগে চার জেলার এসপিকে প্রত্যাহার
কক্সবাজার, যশোর, নীলফামারী এবং সুনামগঞ্জের পুলিশ সুপারকে একদিনের মধ্যে ঢাকায় ‘রিপোর্ট’ করতে বলেছে পুলিশ সদর দপ্তর।

পুলিশের কর্মকর্তারা বলছেন, এরকম নির্দেশের অর্থ হচ্ছে তাদের দায়িত্বস্থল থেকে প্রত্যাহার করে নিয়ে আসা।

চার এসপি হলেন- কক্সবাজারের মুহাম্মদ রহমত উল্লাহ, যশোরের মো. জিয়াউদ্দিন আহম্মেদ, নীলফামারীর মোহাম্মদ মোর্শেদ আলম এবং সুনামগঞ্জের আ ফ ম আনোয়ার হোসেন খান।

বিষয়টি নিশ্চিত করে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর বলেন, চারজনকে হেডকোয়ার্টারে রিপোর্ট করতে বলা হয়েছে। তাদের (মঙ্গলবার) রিপোর্ট করতে হবে।

সোমবার পুলিশ সদর দপ্তরের ডিআইজি (প্রশাসন) কাজী মো. ফজলুল করীমের স্বাক্ষরিত পৃথক চিঠিতে বলা হয়, পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার নিকট দায়িত্বভার হস্তান্তর করে আপনি ১৮ই ফেব্রুয়ারি পুলিশ হেডকোয়র্টার্স, ঢাকায় রিপোর্ট করবেন। যথাযথ কর্তৃপক্ষের নির্দেশক্রমে এই স্মারক জারি করা হল।

এই বিষয়ে পুলিশ সদর দপ্তরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, গুরুতর অভিযোগের ক্ষেত্রে এই ভাবে এসপিদের ডেকে আনা হয়। এটা একরকম তাদের প্রত্যাহার করে নিয়ে আসা, যেহেতু পরবর্তী কর্মকর্তার কাছে দায়িত্বভার হস্তান্তর করতে বলা হয়েছে।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয় ।
 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain