আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

যাত্রাবাড়ির দনিয়া কলেজের সামনে  কিশোর গ্যাংয়ের হাতে প্রকৌশলী খুন. bdnewstv24.com

জানুয়ারি ২৯, ২০২৫,৪:০৯ পূর্বাহ্ণ

 
Spread the love

 

 

 

 

যাত্রাবাড়ির দনিয়া কলেজের সামনে মিনহাজুর রহমান (২৫) নামের এক প্রকৌশলীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

 

মঙ্গলবার (২৮ শে জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এই ঘটনা ঘটে। নিহত মিনহাজুর রহমান মিনহাজ বেসরকারি একটি পলিটেকনিক্যাল থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করে একটি কোম্পানিতে চাকরি করছিলেন। তার বাবা রফিকুল ইসলাম ঢাকা মহানগর দক্ষিণ ওলামা দলের সভাপতি।

সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

নিহত মিনহাজের আপনজন জানায়, মিনহাজ বিএনপির ছাত্রদলের সক্রিয় রাজনীতি করতেন। তার বাসা রাজধানীর কদমতলী থানার তুষারধারা এলাকায়।’

দনিয়া নুরপুর এলাকার আওয়ামী লীগ নেতার ছেলে ছাত্রলীগের মাহফুজের নেতৃত্বে সাইফুল, ইব্রাহীম, শাওন, সোহান, আলফাজসহ  ১৫/২০ জন মিলে তাকে চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে এবং ছুরিকাঘাত করে মুমুর্ষ অবস্থায় ফেলে রেখে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে রাত পৌনে ৮টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নুরপুর ও দনিয়া এলাকার বাসিন্দারা জানান, মাহফুজ কিশোরগ্যাং লিডার। তাকে কিং মাহফুজ নামে সবাই জানে। তার সাথে ১৫/২০ জনের একদল কিশোরগ্যাং বাহিনী থাকে। কিছু হলে তারা চাইনিজ কুড়াল,ছুড়িসহ বিভিন্ন অস্ত্র নিয়ে মানুষের উপর হামলা করে।

এলাকাবাসী আরো জানায়,তারা এলাকায় ত্রাশের রাজত্ব কায়েম করছে। যাত্রাবাড়ি এবং কদমতলী থানা পুলিশকে কিশোরগ্যাং সম্বন্ধে অভিযোগ জানানোর পরও কোন ভুমিকা নেয়নি। আমরা কিশোরগ্যাং লিডার মাহফুজসহ তার সঙ্গ-পাঙ্গদের ফাঁসি চাই।

এই বিষয়ে জানতে চাইলে, যাত্রাবাড়ি থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ এর মুঠোফোনে পাওয়া যায়নি।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain