রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় তেলাপোকা মারার ওষুধের বিষক্রিয়ায় স্কুলপড়ুয়া ২( দুই) ভাইয়ের মৃত্যুর ঘটনায়, করা মামলায় অভিযোগ গঠন হয়েছে। এর মধ্য দিয়ে এই মামলার বিচার শুরু হলো। ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩–এর বিচারক মাসুদ করিম সম্প্রতি এই আদেশ দেন।
মামলাটিতে বালাইনাশক (পেস্ট কন্ট্রোল) প্রতিষ্ঠান ডিসিএস অর্গানাইজেশন লিমিটেডের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালকসহ চারজন অভিযুক্ত হয়েছে। তাঁরা হলেন ডিসিএস অর্গানাইজেশন লিমিটেডের চেয়ারম্যান আশরাফুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক ফরহাদুল আমীন, প্রতিষ্ঠানটির কর্মী টিটু মোল্লা এবং মোসলেহ উদ্দিন শামীম। এই চার আসামি জামিনে আছেন।
Md. Riadul Islam (Afzal)