আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

বিএসটিআই’র মান সনদের জন্য অলাইনে আবেদন করা যাবে

নভেম্বর ১২, ২০১৬,১২:২৯ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: মোঃ সোহাগ হোসেন: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) এর সার্টিফিকেশন মার্কস (সিএম) অটোমেশনের ফলে এখন থেকে বিএসটিআই’র মান সনদ সম্পূর্ণ ডিজিটাইজেশন পদ্ধতিতে প্রদান করা হবে। আবেদনপত্র গ্রহণ থেকে শুরু করে সার্টিফিকেট প্রদান সকল কার্যক্রম হবে অনলাইনে।

বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটের বাংলাদেশ কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে বিএসটিআই’র সিএম অটোমেশনের উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এই তথ্য জানান।

বিএসটিআই মহাপরিচালক ইকরামুল হক এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভুঁইয়া, বিশ্বব্যাংক গ্রুপের বাণিজ্য ও সক্ষমতা বিষয়ক উর্ধ্বতন অর্থনীতিবিদ এম.মাসরুর রিয়াজ, ডিএফআইডি’র বেসরকারিখাত উন্নয়ন সম্পর্কিত উপদেষ্টা মাসাররাত কাদের এবং বিএসটিআই’র পরিচালক (সিএম) মো. রেজাউল করিম।

শিল্পমন্ত্রী বলেন, বিএসটিআই’র মান সনদের জন্য অলাইনে আবেদন করা যাবে। আবেদন ফি এবং মার্কি ফি’ ই-পেমেন্ট এর মাধ্যমে পরিশোধ করা যাবে। অনলাইনে মার্কিং ফি পরিশোধ করার সাথে সাথে আবেদনকারীর ই-মেইল এ সার্টিফিকেট পৌঁছে যাবে এবং আবেদনকারী মোবাইলে স্বয়ংক্রিয়ভাবে একটি পাসওয়ার্ড পাবেন। প্রাপ্ত পাসওয়ার্ড ব্যবহার করে আবেদনকারী তার ই-মেইল থেকে সার্টিফিকেট ডাউনলোড এবং প্রিন্ট করতে পারবেন। পাশাপাশি কোন পণ্য বিএসটিআই’র সনদপ্রাপ্ত কিনা তা বিএসটিআই’র ওয়েবসাইট থেকে পাবলিক সার্সিং এর মাধ্যমে ক্রেতা-ভোক্তা যাচাই করতে পারবেন।

বিএসটিআই মহাপরিচালক বলেন, বিএসটিআই’র ছয়টি উইং এর মধ্যে সিএম উইং এর অটোমেশন করা হলো। পরবর্তীতে বাকী উইংগুলোসহ বিএসটিআই’র সামগ্রিক কার্যক্রম অটোমেশনের আওতায় আনা হবে। এর ফলে দ্রুততম সময়ে এবং কম খরচে সেবা গ্রহীতা সর্বোচ্চ সেবা পাবেন। অনলাইনের পাশাপাশি বিএসটিআই’র ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের মাধ্যমে বিএসটিআই’র যাবতীয় সেবা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain