আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

মেয়ের ধর্ষণের খবরে হার্টঅ্যাটাকে বাবার মৃত্যু। bdnewstv24.com

জানুয়ারি ১১, ২০২৫,৩:৫৩ পূর্বাহ্ণ

 
Spread the love

কমলগঞ্জে এক কিশোরীকে (১৭) অপহরণের পর ধর্ষণের খবর শুনে তার বাবার হার্টঅ্যাটাকে মৃত্যু হয়েছে। এই ঘটনায় ওই তরুণীর ভাই বাদী হয়ে থানায় মামলা করেছেন।

মঙ্গলবার (৭ ই জানুয়ারি) এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার মুস্তফা মিয়া (৫৭) এবং কুমিল্লার জয়নাল মিয়া (৫৮)। কিশোরীর পরিবার সূত্রে জানা যায়, গত ৩১ শে ডিসেম্বর সন্ধ্যায় ওই কিশোরীকে প্রাইভেটকারে তুলে সিলেটে নিয়ে যায় অপরাধীরা। সেখানে মুস্তফা, জয়নালসহ চার-পাঁচজন তিন দিন ধরে নির্যাতন করে একটি চক্রের কাছে ৩ (তিন) লাখ টাকায় বিক্রি করে দেয়। চক্রটি নিয়ে যাওয়ার সময় ভুক্তভোগী গাড়ি থেকে কৌশলে পালিয়ে একটি স্থানে আশ্রয় নেন। খবর পেয়ে সেখান থেকে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে মেয়েকে অপহরণের কথা শুনে ঘটনার একদিন পর গত ১ লা জানুয়ারি রাত ৯টার দিকে তার বাবা হার্টঅ্যাটাকে মারা যান। ভুক্তভোগী কিশোরীর মামা বলেন, ‌মেয়েকে অপহরণের কথা শুনে আমার বোন জামাই হার্টঅ্যাটাকে মারা যান। আমার ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। আমরা সঠিক বিচার দাবি করছি। কিশোরীর ভাই বলেন, আমরা মামলা করায় আমাদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। আমার বোনকে বাড়ি থেকে তুলে সংঘবদ্ধ ধর্ষণ করে বিক্রি করতে চেয়েছিল। আমার বোনের অপহরণের কথা শুনে বাবা হার্টঅ্যাটাকে মারা যান। এই বিষয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ জিয়া মো. মুস্তাফিজুর রহমান বলেন, এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এজাহারভুক্ত প্রধান ২ (দুই) আসামিকে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদ করে বাকি আসামিদের আটক করা হবে।

 

 

 

সঠিক সংবাদ সংগ্রহ করা হবে ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain