আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

হাসপাতালের চারতলা থেকে পড়ে রোগীর মৃত্যু। bdnewstv24.com

জানুয়ারি ৫, ২০২৫,৩:২৮ পূর্বাহ্ণ

 
Spread the love

হাসপাতালের চারতলা থেকে পড়ে রোগীর মৃত্যু।

দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের চারতলার বারান্দা থেকে পড়ে দিবাকর দাস রয়েল (৪৮) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। শনিবার বিকাল ৪টার দিকে এই ঘটনা ঘটে।

দিবাকর দাস দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের সুজালপুর মাস্টারপাড়া এলাকার সীতানাথ দাসের ছেলে। পেশায় ইজিবাইকের চেইন মাস্টার। হাসপাতালে চার তলায় মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।

দিবাকর দাসের ছেলে সন্দীপ দাস জানান, ২ জানুয়ারি সকালে তার বাবার মস্তিষ্কে রক্তক্ষরণ (ব্রেন স্ট্রোক) হয়। প্রথমে তাকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। সকাল থেকে তিনি ছটফট করছিলেন। বিকালে মেডিসিন ওয়ার্ডের বারান্দার দরজা খোলা পেয়ে বাইরে যান। পরে মৃত অবস্থায় হাসপাতালের নিচে পড়ে থাকতে দেখেন লোকজন।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ রানা বলেন, চারতলায় মেডিসিন ওয়ার্ডের পুরুষ বিভাগের ৪৫৩ নম্বর কক্ষের ২৬ নম্বর বেডে ওই রোগী চিকিৎসাধীন ছিলেন। বারান্দার দরজা খোলা ছিল। ওয়ার্ড থেকে বারান্দায় গিয়ে নিচে লাফ দিয়ে মারা যান। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন।

দিনাজপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক মনিরুজ্জামান বলেন, হাসপাতালের নিচতলা থেকে দিবাকর দাসের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি কয়েক দিন আগে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হাসপাতালে তার সঙ্গে ছিলেন স্ত্রী। স্বামীকে রেখে পানি আনতে গিয়েছিলেন। এই সময় সবার অগোচরে বারান্দা থেকে লাফ দেন। তবে এই বিষয়ে তদন্ত চলছে।

 

সঠিক সংবাদ সংগ্রহ করা হয় ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain