আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

গাজীপুরের চন্দ্রায় মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ , গাজীপুরের চন্দ্রায় মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় দুই মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন একটি কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (২৬ শে ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হারডি নামক কারখানার শ্রমিকরা এই অবরোধ করে বিক্ষোভ করেন। এতে উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত চন্দ্রায় চন্দ্রা-নবীনগর, ঢাকা-টাঙ্গাইল এবং জয়দেবপুর-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ফলে দুর্ভোগে পড়েছেন এই মহাসড়কে চলাচলকারী যাত্রীরা। নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইস উদ্দিন বলেন, বৃহস্পতিবার সকালে দুই মাসের বেতনের দাবিতে চন্দ্রায় হারডি কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছেন। এতে দীর্ঘ যানজট তৈরি হওয়ায় আমরা গাড়িগুলোকে ডাইভারশন দেওয়ার পরিকল্পনা করছি। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছি। শিল্প পুলিশ জানায়, উপজেলার চন্দ্রা পশ্চিম পাড়া এলাকায় একটি ভবন ভাড়া নিয়ে টু এক্সেল লিমিটেড নামে একটি কারখানা পরিচালিত হয়। নজরুল ইসলাম নামের এক ব্যবসায়ী হারডি অ্যাসোসিয়েট নামে তৈরি পোশাক কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে ভাড়া নিয়ে টু এক্সেল নাম দিয়ে পোশাক তৈরি করেন। ওই কারখানায় তিন শতাধিক শ্রমিক কাজ করেন। গত নভেম্বর এবং চলতি মাসের বেতনের দাবিতে কয়েক দিন ধরেই শ্রমিকরা কারখানার ভেতর বিক্ষোভ করছিলেন। একই দাবিতে গত মঙ্গলবার সন্ধ্যায় ওই কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেন। দাবি আদায় না হওয়ায় আজ আবার সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ২ এর পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, একটি কারখানার শ্রমিকরা চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছেন। আমাদের টিম তাদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। bdnewstv24.com

ডিসেম্বর ২৮, ২০২৪,১:০৩ পূর্বাহ্ণ

 
Spread the love

গাজীপুরের চন্দ্রায় মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় দুই মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন একটি কারখানার শ্রমিকরা।

বৃহস্পতিবার (২৬শে ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হারডি নামক কারখানার শ্রমিকরা এই অবরোধ করে বিক্ষোভ করেন। এতে উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত চন্দ্রায় চন্দ্রা-নবীনগর, ঢাকা-টাঙ্গাইল এবং জয়দেবপুর-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ফলে দুর্ভোগে পড়েছেন এই মহাসড়কে চলাচলকারী যাত্রীরা।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইস উদ্দিন বলেন, বৃহস্পতিবার সকালে দুই মাসের বেতনের দাবিতে চন্দ্রায় হারডি কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছেন। এতে দীর্ঘ যানজট তৈরি হওয়ায় আমরা গাড়িগুলোকে ডাইভারশন দেওয়ার পরিকল্পনা করছি। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছি।

শিল্প পুলিশ জানায়, উপজেলার চন্দ্রা পশ্চিম পাড়া এলাকায় একটি ভবন ভাড়া নিয়ে টু এক্সেল লিমিটেড নামে একটি কারখানা পরিচালিত হয়। নজরুল ইসলাম নামের এক ব্যবসায়ী হারডি অ্যাসোসিয়েট নামে তৈরি পোশাক কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে ভাড়া নিয়ে টু এক্সেল নাম দিয়ে পোশাক তৈরি করেন। ওই কারখানায় তিন শতাধিক শ্রমিক কাজ করেন। গত নভেম্বর এবং চলতি মাসের বেতনের দাবিতে কয়েক দিন ধরেই শ্রমিকরা কারখানার ভেতর বিক্ষোভ করছিলেন।

একই দাবিতে গত মঙ্গলবার সন্ধ্যায় ওই কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেন। দাবি আদায় না হওয়ায় আজ আবার সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।

গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ২ এর পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, একটি কারখানার শ্রমিকরা চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছেন। আমাদের টিম তাদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয় ।
 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain