আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

১৯৭১ সালে ১৩ বছরের নিচের কেউ মুক্তিযোদ্ধা নন

নভেম্বর ৮, ২০১৬,৯:১২ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: মোঃ সোহাগ হোসেন: সরকার নির্ধারিত মুক্তিযোদ্ধা’র সংজ্ঞা ও বয়স অনুযায়ী ১৯৭১ সালে ১৩ বছরের নিচের কেউ মুক্তিযোদ্ধা বলে গণ্য হবে না। গত ৬ নভেম্বর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপণ জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

জারিকৃত ওই প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন করে কেউ মুক্তিযোদ্ধা হিসেবে নাম অন্তর্ভূক্ত করতে চাইলে ওই মুক্তিযোদ্ধার বয়স ১৯৭১ সালের ২৬ মার্চ কমপক্ষে ১৩ বছর হতে হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণায় সাড়া দিয়ে ১৯৭১ সালের ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত যে সব ব্যক্তি বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তারাই মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

প্রজ্ঞাপনে ১৯৭১ সালে যে সব ব্যক্তি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের উদ্দেশ্যে ভারতের বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্পে নাম অন্তর্ভুক্ত করেছেন তারা মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন বলে উল্লেখ করা হয়।

এছাড়া মুক্তিযুদ্ধের সময় বিদেশে অবস্থান করে যারা মুক্তিযুদ্ধের পক্ষে বিশেষ অবদান রেখেছেন এবং যারা মুক্তিযুদ্ধকালীন গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের (মুজিবনগর সরকার) অধীনে কর্মকর্তা-কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করেছেন তারা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাবেন।

একই সঙ্গে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগহণ করা সশস্ত্র বাহিনী, পুলিশ, ইপিআর, আনসার বাহিনীর সদস্য, মুজিবনগর সরকারের সদস্য ও গণপরিষদ সদস্যরা মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নির্যাতিত নারী (বীরাঙ্গনা), দেশ ও দেশের বাইরে দায়িত্ব পালনকারী বাংলাদেশি সাংবাদিক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও কলাকুশলী, স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়, আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা দেয়া মেডিকেল টিমের ডাক্তার, নার্স এবং সহকারীরা সবাই মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য হবেন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain